চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কান উৎসবের উদ্বোধনীতে ইউক্রেনের প্রেসিডেন্টের ভাষণ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৬ পূর্বাহ্ণ ১৮, মে ২০২২
বিনোদন
A A

কান চলচ্চিত্র উৎসবের ৭৫তম আসরের উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। স্যাটেলাইটের মাধ্যমে সরাসরি যুক্ত হয়েছেন তিনি।

মঙ্গলবার (১৭ মে) দক্ষিণ ফ্রান্সে কান শহরের পালে দে ফেস্টিভাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়ের-এর মঞ্চে বড় পর্দায় ভিডিওতে তিনি হাজির হওয়ার পর উপস্থিত সবাই দাঁড়িয়ে সম্মান জানায়। বক্তব্যে তিনি চলচ্চিত্রে যুদ্ধ ও স্বৈরশাসকদের তুলে ধরার বিষয়ে কথা বলেছেন। ইউক্রেনের সাবেক এই অভিনেতা রুশ আগ্রাসনের বিরুদ্ধে লড়াইয়ের জন্য বিশ্বজুড়ে সবার সমর্থনের জন্য আবেদন জানিয়েছেন।

মাত্র ১৭ বছর বয়সে কমেডিয়ান হিসেবে বিনোদন জগতে পা রাখেন ভলোদিমির জেলেনস্কি। এরপর রাশিয়ান এবং ইউক্রেনীয় ভাষার একাধিক টিভি শোতে অংশ নিয়ে জনপ্রিয়তা পান। তার প্রথম সিনেমা ‘লাভ ইন দ্য বিগ সিটি’ মুক্তি পায় ২০০৯ সালে। তারপর তিনি অভিনয় করেন ‘অফিস রোম্যান্স আওয়ার টাইম’, ‘লাভ ইন ভেগাস’ সহ মোট আটটি সিনেমায়। সিনেমায় অভিনয়ের পাশাপাশি ধারাবাহিকেও অভিনয় চালিয়ে যান ভলোদিমির জেলেনস্কি।

গতকাল পর্দা উঠেছে পৃথিবীর প্রভাবশালী কান চলচ্চিত্র উৎসবের ৭৫তম আসরের। সন্ধ্যা ৭টায় (বাংলাদেশ সময় রাত ১১টা) অনুষ্ঠানটি শুরু হয়। বেলজিয়ান অভিনেত্রী ভর্জিনি এফিরির সঞ্চালনায় কান সৈকতের পালে দে ফেস্টিভ্যাল ভবনে হয়েছে উদ্বোধন অনুষ্ঠান। ফ্রান্সের মিশেল আজনভিসুসের সিনেমা ‘কাপেজ’ (ফাইনাল কাট) দিয়ে প্রদর্শনী দিয়ে শুরু হয়েছে এবারের আসর।

কানের মূল প্রতিযোগিতায় স্বর্ণপামের জন্য এবার লড়ছে ১৮টি সিনেমা। আর ‘আঁ সাঁর্তে রিগা’ বিভাগে লড়ছে ১৫টি সিনেমা। ১২ দিনের এই আয়োজন শেষ হবে ২৮শে মে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউক্রেনের প্রেসিডেন্টভলোদিমির জেলেনস্কিলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ঐতিহাসিক অর্জনেও নেই উচ্ছ্বাস; দেশের নীরবতায় অবাক ফারুকী!

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারেই গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

শাহজালাল বিমানবন্দরের ময়লার স্তূপে আগুন

জুলাই ২৫, ২০২৬

কথা রেখেছেন কুকুরেয়া, এঁকেছেন কোচের ট্যাটু

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চিংতেচেনের চীনামাটির ঐতিহ্য পেল ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT