চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কান্না সঙ্গী করে অবশিষ্ট জিনিস ফুটপাতে বিক্রি

আরেফিন তানজীবআরেফিন তানজীব
১:২০ অপরাহ্ণ ৩০, মার্চ ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

গুলশানের ডিএনসিসি মার্কেটের কাঁচা বাজার আগুনে পোড়ার পর ধ্বংসস্তূপে কান্না ভেজা চোখে স্বপ্ন বুনতে শুরু করেছে ব্যবসায়ীরা। ভেজা চোখে তারা মার্কেটের ফুটপাতগুলোতে বিক্রি করছে অবশিষ্ট জিনিসপত্র। কেউবা কসমেটিকস, কেউবা আলু-পটল-সবজি বিক্রি করছেন। চোখে-মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট হলেও বেঁচে যাওয়া জিনিস বিক্রিতে তাদের ব্যস্ত থাকা দেখা যায়।

শনিবার সকালে আলো ফোটার আগেই মার্কেটে আগুন। এ সময়টাতে বেশিরভাগ দোকানীই ছিলেন নিজ বাসায়। তবে কাঁচামাল ও মুদির দোকানীদের অনেকেই সেই সময়টাতে উপস্থিত থাকায় তড়িঘড়ি করে রক্ষা করতে পেরেছেন কিছুটা।

আর সেসব পণ্য নিয়ে বসে পড়েছেন ডিএনসিসি মার্কেটের পাশের ফুটপাতগুলোতে।

কাঁচাবাজারের বিপরীত পাশে অবস্থিত জব্বার টাওয়ারের ফুটপাতে বস্তার ভেতর বিভিন্ন মনোহারি জিনিসপত্র নিয়ে বসেছিলেন শাহিনূর।

ছবি তুলতে গেলে বস্তা ঢেকে ফেলেন তিনি। পরে অবশ্য বলেন, বাজারে তার মামার দোকান ছিল। মুদি দোকান থেকে চাল ডালের বস্তা বের করতে না পারলেও হাতের সামনে যা পেয়েছেন নারিকেল তেল, টুথপেস্ট, বিভিন্ন মশলাসহ বিভিন্ন মালামাল বের করতে পেরেছিলেন তার মামা হাশেম। পরে তাকে বস্তাটি গছিয়ে দেয় তিনি।

মার্কেটের পেছনের ফুটপাতে কাঁচামাল সাজিয়ে বসা শরীফ জানান, ভোরবেলা শাক-সবজি এনে দোকানে গুছাচ্ছিলেন, এর মধ্যেই আগুন লাগে বাজারের আরেক পাশে। তখন তাড়াহুড়া করে কিছু মালামাল বস্তায় ভরে বের করতে পেরেছেন তিনি।

Reneta

তিনি বলেন, যারা কাঁচামালা বিক্রেতা তারা কিছু মালামাল বের করতে পেরেছে। তবে অন্যরা কিছুই বের করতে পারেনাই। মূহুর্তের মধ্যেই পুরো বাজারে আগুন ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিস জানায় ভোর ৫:৪৮ মিনিটে আগুন লাগে, ঘটনাস্থলে তারা ৫:৫৫ মিনিটে পৌঁছায়। ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট, সেনাবাহিনীর দুই প্লাটুন সেনাসহ বিমান এবং নৌবাহিনী কাজ করে প্রায় তিন ঘণ্টা পর সকাল ৮:২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আগুনকান্নাডিএনসিসি মার্কেটডিএনসিসি মার্কেটে আগুন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

ধর্ষণে জন্ম নেয়া শিশুর দায়িত্ব জেলা প্রশাসনের: ধর্ষককে দেয়া হয়েছে মৃত্যুদণ্ড

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনি শিক্ষার্থীদের জন্য অন-অ্যারাইভাল ভিসার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাই ২, ২০২৬

মেসি এখনও অনবদ্য, অতুলনীয়: রুমী

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT