নিজের অপকর্মের কারণে বাংলাদেশের কাছে ক্ষমা চাইলেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার শাহাদাত হোসেন রাজিব। মিরপুরে শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদসম্মেলন ডেকে লিখিত বক্তব্য পাঠ করেন তিনি।
গত সেপ্টেম্বরে শিশু গৃহকর্মী নির্যাতনের অভিযোগের মামলায় প্রায় দুই মাস জেল খেটে এখন জামিনে মুক্ত আছেন বাংলাদেশ দলের এই ফাস্ট বোলার। নিজের বক্তব্য গণমাধ্যমের সামনে তুলে ধরার সময় কান্নায় ভেঙ্গে পড়েন শাহদাত হোসেন রাজিব।
লিখিন বক্তব্যে তিনি বলেন, অনাকাঙ্খিত এই ঘটনার জন্য আমি অনুতপ্ত। পুরো দেশ ও জাতির কাছে ক্ষমা চাইছি।
শাহাদত বলেন, আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি, সকল কর্মকর্তা, আমার সহ খেলোয়াড়দের নিকট ক্ষমা চাইছি, মানুষ মাত্রই ভুল করে, আমি একটি ভুল করেছি।
ক্রিকেটকেই নিজের ধ্যান-জ্ঞান ও পেশা উল্লেখ করে রাজিব বলেন বাংলাদেশকে দেওয়ার মতো আরও অনেক কিছু অবশিষ্ট আছে আমার। তাই আমি আবারও ক্রিকেট মাঠে একজন ক্রিকেটার হিসেবে ফিরতে চাই। চলতি প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ দিয়েই মাঠে ফেরার জন্য তৈরি তিনি, বলেছেন শাহাদাত হোসেন রাজিব।










