চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কান্নার ব্যাখ্যা দিলেন নেইমার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২১ পূর্বাহ্ণ ২৩, জুন ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

কোস্টারিকার বিরুদ্ধে ম্যাচের শেষ মুহূর্তে গোল করার পর দু’হাতে চোখ ঢেকে কান্নায় ভেঙে পড়েন নেইমার। তাৎক্ষণিকভাবে ব্রাজিল তারকার কান্নার কারণ জানা যায়নি। তখন তিনিও কিছু বলেননি। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে কান্নার ব্যাখ্যা দিয়েছেন পিএসজি ফরোয়ার্ড। এই কান্নাকে ‘সুখের কান্না’ বলেই জানিয়েছেন তিনি।

প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের বিরুদ্ধে ১-১ গোলে ড্র’র পর এমনিতেই চাপে ছিল ব্রাজিল। আগের ম্যাচে গোল না পাওয়ায় একই রকম চাপে ছিলেন নেইমারও।

কোস্টারিকা ম্যাচেও নির্ধারিত সময়ে গোল পায়নি ব্রাজিল। এ নিয়ে নেইমার ও তার সতীর্থরা মাঝে মাঝেই মেজাজ হারিয়েছেন। পরে অতিরিক্ত সময়ে ফিলিপে কৌতিনহো ও নেইমার গোল করে দলকে ২-০ ব্যবধানের জয় এনে দেন।

দলের দ্বিতীয় আর এই বিশ্বকাপে নিজের প্রথম গোল করে কাঁদতে থাকেন নেইমার। ম্যাচ শেষে কান্নার বিষয়ে সাংবাদিকদের কিছু বলেননি। পরে ইন্সটাগ্রামে কান্নার ব্যাখ্যা দেন তিনি। বলেন, ’কথা বলা সহজ’ কিন্তু কাজ করাটা খুবই কঠিন’।

দীর্ঘ ইনজুরির পর গোল করে আবেগ ধরে রাখতে পারেননি নেইমার। হাঁটুর কথা উল্লেখ করে তিনি বলেন, ‘সবাই জানে না আমার এখানে (হাঁটু) কি ঘটেছে, কথা বলাটা সহজ, এমনকি একটা তোতা পাখিও এটা করতে পারে, কিন্তু কিছু করাটা খুবই কঠিন … খুব অল্প লোকই তা করতে পারেন !!’

এই কান্নাকে আনন্দের কান্না উল্লেখ করে ব্রাজিল বিস্ময় বালকের সংযোজন, ‘এটা আনন্দের কান্না, জয়ের কান্না, ইচ্ছাশক্তি এবং জয় করার বাসনা পূরণের কান্না। আমার জীবনে এটা কখনোই সহজ ছিল না, এখনও না, এটাই সত্য।’

এরপরই সতীর্থদের জন্য বার্তা নেইমারের, ‘স্বপ্ন চলছেই, তবে স্বপ্ন নয় … মিশন! ম্যাচের জন্য ছেলেদের অভিনন্দন, তোমরাই সেরা।’

ট্যাগ: নেইমারব্রাজিলরাশিয়া বিশ্বকাপ ২০১৮লিড বিশ্বকাপ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আওয়ামী লীগের নিজস্ব ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

পরবর্তী

আক্রমণের শিকার মেসির স্ত্রী

পরবর্তী

আক্রমণের শিকার মেসির স্ত্রী

শপিংমলে কাজলের পড়ে যাওয়ার ভিডিও ভাইরাল!

সর্বশেষ

ছেলেদের বিপক্ষে খেলে এশিয়া কাপের প্রস্তুতি পাকিস্তানের মেয়েদের

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ শিশুর মৃত্যু

আগস্ট ২৫, ২০২৬

জিম্মার শর্ত ভঙ্গ, বন বিভাগের হেফাজতে ‘নিহার কলি’ ও ‘সম্রাট বাহাদুর’

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

হিজাব পরেও কীভাবে চুল সুন্দর, সুস্থ ও প্রাণবন্ত রাখবেন

আগস্ট ২৫, ২০২৬

ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুত নীতিমালা: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT