চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কান্ডারি প্রস্তুত: ড. কামাল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:০২ অপরাহ্ন ২২, ডিসেম্বর ২০১৮
রাজনীতি
A A

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন বাঙালি জাতিকে জেগে উঠার আহ্বান জানিয়ে বলেছেন, ‘জেগে উঠো বাঙালি। তোমার কান্ডারি প্রস্তুত’।

হঠাৎ করে ঐক্যফ্রন্টের শীর্ষ দুই নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ড. কামাল হোসেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও বার্তা প্রচার শুরু করেছেন।

ভিডিও বার্তায় ড. কামাল হোসেন এবং মির্জা ফখরুল দেশের তরুণদের জেগে উঠতে বলেছেন।

ড. কামাল হোসেনের ১ মিনিট ৪৪ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যায়, দরজা খুলে ধীর পায়ে লাঠিতে ভর দিয়ে সামনে হেঁটে আসছেন তিনি। এসময় নেপথ্য কণ্ঠে শুরু হয় ভিডিওর ধারা বর্ণনা।

তাতে বলা হয়, ‘বাংলাদেশ কে? তুমিই তো বাংলাদেশ। আরে বাংলাদেশ তো তুমি! এই যে তুমি ২৫ বছরের ছেলেটা, স্বপ্ন দেখছো নিজের পায়ে দাঁড়ানোর। আর ওই যে তুমি ২২ বছরের মেয়েটা, জয় করতে চাও এভারেস্টকেও। আরে তুমিই তো বাংলাদেশ। তুমি হার মানোনি, আমি জানি। অদূর ভবিষ্যতেও তোমার মতো করে বাংলাদেশও হার মানবে না।’

ভিডিওতে আরো বলা হয়, ‘একাত্তরের ডিসেম্বরে বিজয় এসেছে তোমার হাত ধরে। নব্বইয়ের ঠিক এই ডিসেম্বরেই তুমি গণতন্ত্রকে নতুন জীবন দিয়েছো। বিশ্বাস করি, ২০১৮–এর ডিসেম্বরেও  তুমি জেগে উঠবে। জেগে উঠবে নতুন সূযের মতো দৃপ্ত হয়ে। নতুন দিনের আহ্বান নিয়ে। আমি উজ্জ্বল ভবিষ্যতের কথা বলতে এসেছি। কারণ আমি অস্থির সময় দেখে এসেছি। আর তাই আমি ফিরে এসেছি, তোমাদেরই ভরসায়।’

Reneta

ভিডিওটির শেষে কামাল হোসেন বলেন, ‘জেগে ওঠো বাঙালি, তোমার কান্ডারি প্রস্তুত।’

ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা প্রচারণার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমকে বেছে নিয়েছেন।

সংগঠনটির নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা সরাসরি মাঠে গিয়ে প্রচারণা চালাতে পারছে না। সরকারি দল ও পুলিশ বাহিনী তাদের প্রচারণায় বাধা দিচ্ছে। নিজেদের বক্তব্য জনগণের কাছে পৌঁছাতেই এই কৌশল।

তাছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম এখন বড় প্লাটফর্ম। একে তারা কাজে লাগাচ্ছেন নির্বাচনে।

এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি ভিডিও বার্তা মুক্তিযুদ্ধের সময় তার মতো তরুণদের ভূমিকার কথা উল্লেখ করে এখনকার তরুণদের ৩০ ডিসেম্বর ‘সকাল সকাল’ ভোট দেয়ার আহ্বান জানান।

এরই মধ্যে ওই ভিডিও বার্তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম, বিশেষ করে ফেসবুকে তুমুল বিতর্ক শুরু হয়েছে।

Jui  Banner Campaign
ট্যাগ: একাদশ জাতীয় সংসদ নির্বাচনড. কামাল হোসেন
শেয়ারTweetPin

সর্বশেষ

যুক্তরাষ্ট্রকে হারিয়ে টানা দ্বিতীয় জয় পাকিস্তানের

ফেব্রুয়ারি ১০, ২০২৬

বাংলাদেশকে কিছুটা সম্মান পাইয়ে দেয়ার ছিল: নাকভি

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি থেকে মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে জেলা প্রশাসকের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালে বন্যাদুর্গতদের পাশে পর্তুগাল বাংলা প্রেস ক্লাব

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT