চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানে বাংলাদেশ: আড়াল ভাঙলেন সাদ, মধ্যমণি বাঁধন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:০৫ অপরাহ্ণ ০৭, জুলাই ২০২১
- সেমি লিড, বিনোদন
A A

কানে প্রথমবার বাংলাদেশের কোনো সিনেমা অফিশিয়ালি নির্বাচিত হয়েছে। জুন মাসের শুরু থেকেই সেই আনন্দ আর উচ্ছ্বাসে ভাসছে বাঙালি সিনেমাপ্রেমী সহ এই সিনেমা সংশ্লিষ্টরাও। কিন্তু যিনি সিনেমাটির মূল কাণ্ডারি, তারই ছিলো না কোনো খবর!

বলছি কানের ‘আনসার্টেন রিগার্ড’ বিভাগে স্থান করে নেয়া ‘রেহানা মরিয়ম নূর’ এর নির্মাতা আবদুল্লাহ মোহাম্মদ সাদের কথা।

কানে নির্বাচিত হওয়ার পর থেকেই সবাই তাকে খুঁজলেও কোথাও পাওয়া যায়নি সাদকে। গণমাধ্যমতো দূর, তাকে খোঁজে পাওয়া যায়নি সামাজিক যোগাযোগ মাধ্যমের কোনো শাখায়!

প্রদর্শনী শুরুর আগে কথা বলছেন সাদ

এমনকি প্যারিসে গিয়ে দশ দিন কোয়ারেন্টাইন কাটানো ‘রেহানা মরিয়ম নূর’ এর বাকি সদস্যদের স্থিরচিত্র ও ভিডিওতে দেখা গেলেও কোথাও ছিলেন না সাদ। সব সময় ছিলেন ক্যামেরার পেছনে, আড়ালে! কিন্তু এবার তাকে পাওয়া গেল ক্যামেরার সামনে!

বুধবার কানের স্থানীয় সময় সকাল ১১টা ১৫ মিনিটে (বাংলাদেশে সময় বিকেল ৩টা ১৫ মিনিট) ‘রেহানা মরিয়ম নূর’ এর ওয়ার্ল্ড প্রিমিয়ার। সেই প্রদর্শনীতে যোগ দিতেই সহকর্মীদের সাথে কান উৎসবে উপস্থিত হন সাদ। প্রদর্শনী শুরুর আগে কানের ডেবুসি থিয়েটারের সামনে দলীয় ছবিতে অংশ নেন তিনি।

‘রেহানা মরিয়ম নূর’ দেখতে দর্শক সারি। ছবি: ডয়েচে বেলে

স্থিরচিত্রে সবার মধ্যমণি ‘রেহানা মরিয়ম নূর’ এর কেন্দ্রীয় চরিত্র আজমেরী হক বাঁধন। তাকে ঘিরে নির্মাতা আবদুল্লাহ মোহাম্মদ সাদ সহ ছবি সংশ্লিষ্ট অন্যান্য সাতজন। স্থিরচিত্রটি দেখলে যে কারো মনে হতে পারে, সাত ভাই চম্পার কথা!

Reneta

বাঁধন ছাড়াও বাংলাদেশ থেকে কানের আমন্ত্রণে গিয়েছেন নির্মাতা আবদুল্লাহ মোহাম্মদ সাদ, নির্বাহী প্রযোজক বাবু, সাউন্ড ইঞ্জিনিয়ার শৈব, কালারিস্ট চিন্ময়, প্রোডাকশন ডিজাইনার উজ্জ্বল, সিনেমাটোগ্রাফার তুহিন। এদিন তাদের সাথে সিঙ্গাপুর থেকে এসে অংশ নেন এই ছবির প্রযোজক জেরেমি চুয়া।

ছবিটির প্রদর্শনী শুরুর আগে বাঁধন শুধু বললেন, ‘সবার একটু শুভ কামনা চাই।’

‘রেহানা মরিয়ম নূর’ প্রদর্শনীর আগে ছবির নির্মাতা ও অন্যরা…

কান উৎসবের ‘আনসার্টেন রিগার্ড’ [ভিন্ন দৃষ্টিকোণ] বিভাগে বাংলাদেশের এই ছবিটিসহ এ বছর মনোনয়ন পেয়েছে মোট ১৫ দেশের ১৮টি সিনেমা।

এ বিভাগে বিচারকদের সভাপতি হিসেবে এবার থাকছেন ব্রিটিশ নির্মাতা অ্যান্দ্রেয়া আর্নল্ড। বিচারক দলে আরও থাকছেন মার্কিন নির্মাতা মাইকেল কোভিনো, ফরাসী অভিনেতা এলসা জিলবারস্টেইন। আর্জেন্টিনার নির্মাতা ড্যানিয়েল বারম্যান এবং আলজেরিয়ান নির্মাতা মউনিয়া মেডৌর।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আড়ালআবদুল্লাহ মোহাম্মদ সাদকানকান চলচ্চিত্র উৎসববাঁধনরেহানা মরিয়ম নূরলিড বিনোদনসাদসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আরব আমিরাতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা

মে ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় কারিনা কায়সারের শেষ জানাজা সম্পন্ন

মে ১৭, ২০২৬

জাতীয় অ্যাথলেটিকসে দ্রুততম মানব-মানবী ইমরানুর-শিরিন

মে ১৭, ২০২৬

কিউবায় মার্কিন আগ্রাসনের আশঙ্কা

মে ১৭, ২০২৬

সৌদি আরবে ঈদুল আজহা ২৭ মে

মে ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT