চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানে ফিপরেস্কির বিচারক দলে বাংলাদেশের বিধান রিবেরু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২৫ অপরাহ্ণ ১১, এপ্রিল ২০২২
বিনোদন
A A

দক্ষিণ ফ্রান্সের উপকূলীয় শহর কানে যাচ্ছেন বাংলাদেশের চলচ্চিত্র সমালোচক বিধান রিবেরু। এবছর ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফিল্ম ক্রিটিকসের (ফিপরেস্কি) বিচারক হিসেবে আমন্ত্রণ পেয়েছেন তিনি।

আগামি ১৭ মে শুরু হবে চলচ্চিত্রের আন্তর্জাতিক মর্যাদাসম্পন্ন কান চলচ্চিত্র উৎসবের ৭৫তম আসর। উৎসব চলবে ২৮ মে পর্যন্ত। এই উৎসবে যোগ দিতে আগামি ১৪ মে বাংলাদেশ ছাড়বেন বিধান রিবেরু।

আন্তর্জাতিক এই চলচ্চিত্র উৎসবে অফিসিয়াল সিলেকশন প্রতিযোগিতার শাখা আঁ সার্তে রিগা, ক্রিটিকস অ্যাওয়ার্ডস ও ডিরেক্টরস ফোর্টনাইট। এই তিনটি শাখায় পুরস্কার দেয় ফিপরেস্কি। এর মধ্যে ক্রিটিকস অ্যাওয়ার্ডস ও ডিরেক্টরস ফোর্টনাইট এই দুটি সেকশন মিলে প্যারালাল সেকশন ইন্টারন্যাশনাল ক্রিটিকস। এতে একজন জুরি হিসেবে থাকছেন বিধান রিবেরু।

ফিপরেস্কি থেকে এর আগে ২০তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিচারক হিসেবে কাজ করার সুযোগ পান বিধান রিবেরু। আর দ্বিতীয় আমন্ত্রণটিই তিনি পেলে বিশ্বের সবচেয়ে প্রাচীন চলচ্চিত্র উৎসবগুলোর মধ্যে অন্যতম একটি থেকে।

স্বভাবতই উচ্ছ্বসিত এই চিত্রসমালোচক। নিজের অনুভূতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যক্ত করেছেন এভাবে, ‘আন্তর্জাতিক পরিসরে প্রথমে ২০তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিচারক হিসেবে কাজ করার সুযোগ পাই ফিপরেস্কি থেকে। দ্বিতীয় ডাকটাই এলো দুনিয়ার সবচয়ে বড় চলচ্চিত্র উৎসব কান থেকে। জুরি হিসেবে থাকবো প্যারালাল সেকশনে। এ আনন্দ আমি ভাগ করে নিতে চাই আমার পরিবার, বন্ধু ও পরিচিতজনদের সঙ্গে। এবং অবশ্যই একজন মানুষের সঙ্গে, তিনি আহমেদ মুজতবা জামাল, ভালোবাসা জানবেন।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কান চলচ্চিত্র উৎসবলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

মহাখালীর বাস টার্মিনাল কি সরে যাবে?

জুলাই ১৫, ২০২৬
ছবি: পিএমও

চরমপন্থা বা উগ্রবাদকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

জুলাই ১৫, ২০২৬

জাল কাগজে ক্ষতিপূরণের প্রায় ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

জুলাই ১৫, ২০২৬
ছবি: উত্তরায় তিন দফা দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন।

কথায় কথায় আন্দোলন-সংগ্রামে মুখর শিক্ষার্থী-তরুণ প্রজন্ম

জুলাই ১৫, ২০২৬

আইসিসির ফ্র্যাঞ্চাইজি লিগ কমিটির চেয়ারম্যানের দায়িত্বে তামিম

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT