চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানাডা যাওয়ার পর বদলে যান মেজর জাহিদ

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
৭:৫৬ অপরাহ্ণ ০৪, সেপ্টেম্বর ২০১৬
বাংলাদেশ
A A

কুমিল্লার শহরতলীর পশ্চিম চাঁন্দপুরের স্কুল রোডের কবরস্থান সংলগ্ন
‘ড্রিমস’ নামের তিন তলা বাড়ির দোতলায় ত্রিশ বছর ধরে বসবাস করেন চট্টগ্রাম
পুলিশের সাবেক আরআই মোহাম্মদ নূরুল ইসলাম। স্ত্রী জেবুন্নাহার ইসলাম জমিলা ও
দুই ছেলে এবং এক মেয়ে নিয়ে তার পরিবার।

বড় ছেলে মোহাম্মদ জাহিদুল ইসলাম
সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর। ছোট ছেলে মোহাম্মদ জহিরুল ইসলাম। সে স্যামসাং ইলেকট্রনিকস
এ চাকুরি করেন। মেয়ের নাম সামিয়া ইসলাম। বিয়ের পর সে ঢাকাতেই থাকেন। জাহিদ দুই মেয়ের জনক।

রোববার সরেজমিনে ঐ বাড়িতে গেলে বাড়ির নাম প্রকাশে অনিচ্ছুক ভাড়াটিয়া জানান, ‘ড্রিমস’ নামের তিন তলা বাড়িটির দোতলায় থাকেন পুলিশের সাবেক আরআই মোহাম্মদ নূরুল ইসলাম ও তার স্ত্রী। ছেলে মেজর জাহিদুল আসতেন মাঝে মাঝে। সর্বশেষ গত ৭/৮ মাস আগে সে এসেছিলো। কিন্তু বাসা থেকে বের হতো না। বছর দুয়েক আগে এবং কয়েকমাস আগে সে কানাডা গিয়েছিলে। এলাকার সবাই জানতো সে সেনাবাহিনীর প্রশিক্ষণে কানাডায় গিয়েছেন।

Banglabid

ওই ভবনে গিয়ে দেখা যায়, দোতলার সব দরজা তালাবদ্ধ। ভাড়াটিয়ারা জানান, শুক্রবার সকালে হার্টের চিকিৎসার কথা বলে পুলিশের সাবেক আরআই মোহাম্মদ নূরুল ইসলাম ও তার স্ত্রী ঢাকা চলে গেছেন। এখনো ফিরেন নি।

নাম প্রকাশ না করে এলাকাবাসী জানান, মেজর জাহিদুল কুমিল্লা জিলা স্কুল থেকে এসএসসি পাস করেন। সেনাবাহিনীতে চাকুরীর পর সে কুমিল্লা শৈলরানী দেবী উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রাক্তণ প্রধান শিক্ষক মো: মমিনুল হকের ছোট মেয়ে শিলাকে বিয়ের করেন। কুমিল্লাতেই সে বিয়ের অনুষ্ঠান হয়।

জাহিদুল বাংলাদেশ মিলিটারি একাডেমির ৪৩ লং কোর্সে প্রশিক্ষণ শেষে ২০০০ সালে সেনাবাহিনীতে কমিশন পান। পদাতিক বাহিনীতে সে কর্মরত ছিলো।

Reneta

এলাকাবাসী জানান, পত্রপত্রিকায় মেজর মুরাদ বলে যার ছবি দেখেছেন তারা তাকে জানেন এবং চিনেন মেজর জাহিদ হিসেবেই। এলাকাতে সে ভাল ছেলে হিসেবেই পরিচিত। শান্ত স্বভাবের। নামাজ পড়েন। এক এগারো এর সময় পার্বত্য জেলায় অভিযানে সফলতা দেখানন তিনি। গত কোরবানী ঈদে সে নিজেই গরু জবাই করেন। একটি প্রাইভেটকার নিয়ে বাড়ি আসতেন। কিন্তু বাসা থেকে তেমন বের হতেন না। শেষ তাকে ৭/৮ মাস আগেই দেখেছিল।

তারা জানান, তার বাবা মোহাম্মদ নূরুল ইসলাম স্থানীয় মসজিদে নামাজ পড়া ছাড়া কারো সাথে মিশতেন না। গত বছর ঢাকায় তার হার্টের রিং পড়ানো হয়। তিনি মসজিদের সবাই বলেছেন তার ছেলে কানাডায় গেছে।

প্রতিবেশীরা আরও জানান, কানাডা যাওয়ার পর ব্যাপক পরিবর্তন আসে জাহিদুলের মধ্যে। স্ত্রী শিলা ও দুই মেয়েকে ধর্মীয় অনুশাসনে চলতে বাধ্য করেন। স্ত্রী শিলাকে বলেন চোখ ছাড়া আর কিছু দেখা যাবে না এমন পোষাক পড়তে। এ নিয়ে দ্বন্দ্বও হয়। কিন্তু সংস্কৃতিমনা শশুর বাড়ির লোকদের আপত্তি সত্ত্বেও তা মেনে নিতে হয়।

স্থানীয়রা আরো জানান, ত্রিশ বছর আগে ১৯৮৫ সালে জাহিদের বাবা কুমিল্লা শহরতলী পশ্চিম চাঁন্দপুর স্কুল রোডে বাড়ি করেন। তাদের গ্রামের বাড়ি সিলেটের ফেঞ্চুগঞ্জে।

ভাড়াটিয়া আবদুল বারেক, জয়নাল আবেদীন ও তন্বী আক্তার জানান, তারা জাহিদকে এ বাড়িতে খুব কমই দেখেছেন। কেননা তিনি আসার পর বাড়ি থেকে তেমন একটা বের হতেন না।

কুমিল্লার পুলিশ সুপার শাহ আবিদ হোসেন জানান, জাহিদের বাবা মোহাম্মদ নূরুল ইসলাম সর্বশেষ চট্টগ্রাম থেকে অবসরে যান। তিনি সেখানে আরআই ছিলেন। তার দুই ছেলে এক মেয়ে। মেজর জাহিদ সবার বড়। এলাকার লোকজন তাদের সম্পর্কে তেমন কিছু জানেন না। কারণ তারা পরবর্তিতে এখানে স্থায়ী হয়েছেন। আমরা তার সম্পর্কে আরো অনুসন্ধান করছি।

মেজর জাহিদ সম্পর্কে খোঁজখবর নেয়া কুমিল্লা কোতয়ালী মডেল থানার উপপরির্দশক (এসআই) শাহীন জানান, ছবি দেখে স্থানীয়রা নিহত জঙ্গিকে জাহিদ বলে শনাক্ত করেছেন।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

আলোর পথযাত্রী-সুরের জাদুকর

পরবর্তী

‘আর কোনো বাংলাদেশি জিকায় আক্রান্ত হয়নি’

পরবর্তী

‘আর কোনো বাংলাদেশি জিকায় আক্রান্ত হয়নি’

দর্জি নিখিলকে হত্যা করে জেএমবি, সোহেলের স্বীকারোক্তি

সর্বশেষ

বাংলাদেশের সাথে সীমান্ত সুরক্ষিত না হওয়া পর্যন্ত ভারত নিরাপদ নয়: অমিত শাহ

আগস্ট ২১, ২০২৬

ইউএনও সাইফুল ইসলামের অভিযানে রূপগঞ্জে আতঙ্কে মাদক কারবারিরা

আগস্ট ২১, ২০২৬

সালমান-নয়নতারার সেই ছবির নাম ‘মনস্টার’!

আগস্ট ২১, ২০২৬

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত: নিহত সব যাত্রী

আগস্ট ২১, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর: ১ ঘণ্টার মধ্যেই বিবৃতি প্রত্যাহার রাষ্ট্রপতি ভবনের

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT