কানাডার ক্যালগেরিতে নানা আয়োজনের মধ্য দিয়ে ‘হৃদয়ে বাংলাদেশ’ শিরোনামে উদযাপন করা হয়েছে ক্যালগেরি স্টাম্পিড- ২০১৬।
দশদিনের ওই আয়োজনে প্রবাসী বাংলাদেশি ছাড়াও বিভিন্ন দেশ থেকে আসা লোকজন অংশ নেন। বিশ্বের কাছে বাংলাদেশের ভাবমূর্তিকে উজ্জ্বল ও নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরাই আয়োজনের মূল লক্ষ্য বলে জানান আয়োজকরা।
অনুষ্ঠানে নাচ, গান, কবিতা ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ফুটিয়ে তোলা হয় বাংলাদেশের ঐতিহ্যকে। ক্যালগেরি স্টাম্পিড উদযাপন উপলক্ষে শুভেচ্ছা জানান কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। উপস্থিত ছিলেন বিশিষ্ট উদ্যোক্তা নাসরিন আক্তার, মাহবুব আলম, নিক্কন, মামুনসহ ক্যালগেরির প্রবাসী বাংলাদেশিরা।








