চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানাডায় ভ্যাকসিন প্রয়োগে ধীর গতি

আহসান রাজীব বুলবুল আহসান রাজীব বুলবুল
২:৫৬ অপরাহ্ণ ০৬, জানুয়ারি ২০২১
প্রবাস সংবাদ
A A

কানাডার বিভিন্ন প্রদেশে ইতিমধ্যেই ভ্যাকসিন পৌঁছেছে। দেশটি এ পর্যন্ত ফাইজার এবং মডার্নার টিকা মিলিয়ে মোট ৪ লাখ ২৪ হাজার হাজার ৫০ ডোজ ভ্যাকসিন হাতে পেয়েছে।

কিন্তু মঙ্গলবার পর্যন্ত প্রাপ্ত তথ্যে সারা দেশে মাত্র ১ লাখ ৪৮ হাজার নাগরিককে ভ্যাকসিন দেয়া হয়েছে।

ধীরগতির কারণে ভ্যাকসিনগুলো এসে ফ্রিজারে পরে আছে, অথচ নাগরিকরা পাচ্ছেন না। ভ্যাকসিন দেয়ায় প্রদেশগুলোর এই ধীর গতিতে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো টিকা দেয়ায় ধীর গতিতে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন।

মঙ্গলবার তিনি বলেন, ফ্রিজারে ভ্যাকসিন পরে আছে অথচ নাগরিকদের শরীরে এগুলো এখনো দেওয়া হয়নি। আমি নিজে এবং কানাডীয়ানরা এতে হতাশ।

জাস্টিন ট্রুডো জানান, জানুয়ারির মধ্যে কানাডায় এক মিলিয়ন ডোজ ঝুড়ি এসে পৌঁছুবে। প্রতিজনকে দুটি করে ৫ লাখ নাগরিককে জানুয়ারির মধ্যেই ভ্যাকসিন দেয়া যাবে।

তিনি জানান, আগামী সেপ্টেম্বরের মধ্যে দেশের প্রতিটি প্রাপ্ত বয়স্ক নাগরিকের জন্য করোনা ভাইরাসের ভ্যাকসিন নিশ্চিত করা হবে।

Reneta

যদিও বিভিন্ন প্রদেশে অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিন প্রদান চলছে। এরমধ্যে ভ্যাকসিন দেয়ার ক্ষেত্রে সবচেয়ে পিছিয়ে আছে অন্টারিও প্রভিন্স। এই প্রভিন্সে মাত্র ৫০ হাজার নাগরিককে এই পর্যন্ত টিকা দেয়া হয়়েছে।

কানাডায় আনুষ্ঠানিকভাবে ভ্যাকসিন কর্মসূচি শুরু হয় গত ১৪ ডিসেম্বর। সর্বশেষ তথ্য অনুযায়ী, কানাডায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৬ লাখ ১৮ হাজার ৬৪৬ জন, মৃত্যুবরণ করেছেন ১৬ হাজার ২শ’ ৩৩ জন এবং সুস্থ হয়েছেন ৫ লাখ ২৩ হাজার ৫ শ’ ৬৪ জন।

দেশটির প্রধান চারটি প্রদেশ অন্টারিও, বৃটিশ কলম্বিয়া, আলবার্টা, এবং কুইবেকে নাটকীয় ভাবে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। আর করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধির কারণে হাসপাতাল, নিবিড় পরিচর্যাকেন্দ্রে ব্যাপকহারে চাপ পড়ছে। সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মানাসহ সরকারি বিভিন্ন বিধিনিষেধ দেওয়া সত্ত্বেও করোনাভাইরাস কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না।

কানাডা সরকার পরিস্থিতি মোকাবিলায় দ্রুততম সময়ে কিভাবে নাগরিকদের ভ্যাকসিন আওতায় আনা যায় তার ওপর জোর গুরুত্বারোপ করছে।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

জ্যাকব ব্লেককে গুলির ঘটনায় কোনো পুলিশের শাস্তি হচ্ছে না

পরবর্তী

তলাবিহীন ঝুড়ির বাংলাদেশ আজ বিশ্বের বিস্ময়: কাদের

পরবর্তী

তলাবিহীন ঝুড়ির বাংলাদেশ আজ বিশ্বের বিস্ময়: কাদের

নায়িকা নুসরাতের সংসারে ভাঙনের সুর, নেপথ্যে যশ?

সর্বশেষ

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বাড়িতে দুদকের অভিযান, সম্পদ জব্দ

জুলাই ২০, ২০২৬

মেসির চোখে জল, অমিতাভ বচ্চনের হৃদয়ছোঁয়া বার্তা

জুলাই ২০, ২০২৬

সিনেমার বৈশ্বিক নেতৃত্বে ‘শঙ্খচিল’-এর গৌতম ঘোষ

জুলাই ২০, ২০২৬

আবারও গ্রেপ্তার হলেন আলোচিত সেই সাহেদ

জুলাই ২০, ২০২৬

বন্ধ্যাত্ব কী, কেন হয়?

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT