চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানাডায় বুয়েট প্রকৌশলী পরিবারের মিলনমেলা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:০৯ অপরাহ্ন ০৮, জুলাই ২০১৯
প্রবাস সংবাদ
A A

আহসান রাজীব বুলবুল:  গত ৫ ও ৬ জুলাই কানাডার ক্যাল্গেরিতে অনুষ্ঠিত হয়ে গেলো বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে ২০০০ সালে পাস করা উত্তর আমেরিকায় বসবাসরত প্রকৌশলী পরিবারের সদস্যদের দুই দিনব্যাপী মিলনমেলা।

সারথি ’৯৩ রি-ইউনিয়ন ২০১৯ নামে পরিচিত এই মিলনমেলায় উত্তর আমেরিকা ছাড়াও ইউরোপের কয়েকটি দেশ থেকে প্রকৌশলী পরিবার, তাদের আত্মীয়-স্বজন এবং ক্যাল্গেরিতে বসবাসরত আমন্ত্রিত বিশিষ্ট ব্যাক্তিবর্গের উপস্থিতিতে মিলনমেলাটি হয়ে উঠেছিলো প্রাণবন্ত।

মিলনমেলায় অংশগ্রহণকারী সবাই আমারিকা, ইউরোপে বসবাসকারী হলেও পুরো অনুষ্ঠানটিকে সাজানো হয়েছিলো বাংলাদেশি সংস্কৃতির সাথে সামঞ্জস্য রেখে। বাচ্চাদের পরিবেশনা “আমরা করবো জয়…” গান দিয়ে শুরু হওয়া সাংস্কৃতিক অনুষ্ঠানটি শেষ হয় প্রকৌশলীদের পরিবেশনায় “কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই …”।

সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও এই মিলনমেলার আরেকটি উল্লেখযোগ্য অংশ ছিল কর্মব্যাস্ত জীবনের একঘেয়েমিকে কিছুক্ষণের জন্য পেছনে ফেলে পরিবার পরিজন নিয়ে লেক আর পাহাড়ের নৈসর্গিক পরিবেশ ব্যানফ ন্যাশনাল পার্কে কিছু সময় কাটানো।

আয়োজকদের একজন প্রকৌশলী জাহাঙ্গীর আলম জানান: আমাদের ছেলে-মেয়ে যারা এখানে বেড়ে উঠছে তাদেরকে বাংলাদেশ এবং বাংলাদেশের ঐতিহ্য-সংস্কৃতি সম্পর্কে সাম্যক ধারণা দেয়াই আমাদের এই আয়োজনের মুল উদ্দেশ্য। এছাড়া আমরা যারা বাইরে বসবাস করি তারা সবাই মিলে একটা বৃহৎ পরিসরে ফাউন্ডেশন গঠনের মধ্য দিয়ে বাংলাদেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে কিভাবে সাহায্য সহযোগিতা করতে পারি সে বিষয়ে আলাপ আলোচনা করাও ছিল আমাদের এই মিলনমেলা আয়োজনের আরেকটি উদ্দেশ্য।

মিলনমেলায় জার্মানি থেকে যোগ দিয়েছিলেন আবু ফিরোজ ইসমাইল, ইউএসএ থেকে শান্তা গাঙ্গুলী, আহমেদ লুতফুল, রকিবুল মুজাহিদ, নিলুফার রহিম, তানিম মির্জা, মলি শান্তনু এবং কানাডা থেকে আরিফ ওয়াহিদ, শরিফ নেওয়াজ, রাশেদীন হাবিব, মোহাম্মদ আসাদুজ্জামান সহ আরও অনেকে।

Reneta

মিলনমেলার শেষ দিনে সবাইকে শুভেচ্ছা জানিয়ে এবং প্রতি দুই বছর পর পর এমন মিলনমেলা আয়োজনের অভিব্যাক্তি প্রকাশ করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন রি-ইউনিয়ন আয়োজক কমিটির অন্যতম উদ্যোক্তা প্রকৌশলী জনাব মোহাম্মদ শাহ আলম।

Jui  Banner Campaign
ট্যাগ: কানাডাপ্রকৌশলীবুয়েট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভোটগ্রহণ প্রক্রিয়া শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও আইনসম্মত: রাশিয়ার পর্যবেক্ষক দল

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছেন সারজিস আলম

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

হাতিয়ায় গৃহবধু ধর্ষণের অভিযোগে পুলিশের তদন্তে যা জানা গেছে

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

শপথগ্রহণে নরেন্দ্র মোদির উপস্থিতি নিয়ে যা বললেন আসিফ মাহমুদ

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, ছবি: সংগৃহীত।

‘বাংলাদেশে আর চলবে না গুপ্ত রাজনীতি’

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT