চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানাডায় বিদেশি নাগরিকদের ভ্রমণ নিষেধাজ্ঞা এক মাস বাড়ালো

আহসান রাজীব বুলবুল আহসান রাজীব বুলবুল
১১:০৬ পূর্বাহ্ণ ০১, জুলাই ২০২০
- সেমি লিড, প্রবাস সংবাদ
A A

বিদেশি নাগরিকদের কানাডা ভ্রমণের উপর আরোপিত নিষেধাজ্ঞা ৩১ জুলাই পর্যন্ত বাড়ানো হচ্ছে। গণস্বাস্থ্য রক্ষার স্বার্থে কানাডা সরকার এ সিদ্ধান্ত নিয়েছে বলে কানাডা বর্ডার সার্ভিসেস এজেন্সির মুখপাত্র রেবেকা পার্ডি গণমাধ্যমকে জানিয়েছেন।

গত ১৬ মার্চ জারি করা বিদেশি নাগরিকদের কানাডা আরোপিত নিষেধাজ্ঞা ২৯ জুন সোমবার মধ্যরাত পর্যন্ত কার্যকর ছিলো।

যুক্তরাষ্ট্রের নাগরিক, কানাডার নাগরিক ও স্থায়ী বাসিন্দাদের পরিবারের নিকটতম সদস্যরা এই নিষেধাজ্ঞার বাইরে থাকবেন। তবে ওয়ার্ক পারমিটে থাকা এবং বিদেশি শিক্ষার্থীদের পরিবারের নিকটতম সদস্যরা এই ছাড়ের আওতায় পড়বেন না বলে মুখপাত্র রেবেকা পার্ডি জানিয়েছেন।

যে সব দেশে ভাইরাস সংক্রমণ কমে গেছে সেই সব দেশের নাগরিকদের নিষেধাজ্ঞার বাইরে রাখার একটি প্রস্তাব আলোচিত হলেও সরকার সেটি গ্রহণ করেনি। ফলে যুক্তরাষ্ট্র ছাড়া সবদেশের নাগরিকদের জন্যই এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে।

উল্লেখ্য গত ১৬ মার্চ থেকে কানাডা, বিদেশী নাগরিকদের কানাডায় প্রবেশ নিষেধাজ্ঞা শুরু করে । যাতে করে কোভিড -১৯ এ আক্রান্তের সংখ্যা কমে আসে। এটি ২১ মার্চ পরিবর্তিত হয় এবং পরবর্তীতে কানাডা-মার্কিন সীমান্ত উভয় দেশের মধ্যে পারস্পরিক আলোচনার মাধ্যমে অপ্রয়োজনীয় ভ্রমণে পারস্পরিক ভাবেই তা বন্ধ ছিল।

অন্যদিকে কানাডায় স্বাস্থ্য বিধিনিষেধ মেনেই অফিস-আদালতে কার্যক্রম চলছে। কোভিড-১৯ কানাডার ব্যবসা বাণিজ্যে ব্যাপক প্রভাব ফেলেছে। অনেক ব্যবসা-বাণিজ্য বন্ধ হয়ে গেছে, অনেক আবার বন্ধ হওয়ার পথে। যদিও কানাডার সরকার দেশটির নাগরিক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ব্যাপক সহযোগিতা দিয়ে আসছে। কোভিড-১৯ সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে কানাডার রেস্টুরেন্টগুলোতে। রেষ্টুরেন্টগুলোতে ভিড় নাই বললেই চলে। বাংলাদেশী রেস্টুরেন্ট ও এর বাইরে নয়।

Reneta

সর্বশেষ তথ্য অনুযায়ী কানাডায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৪ হাজার ২০৪ জন, মারা গেছে ৮ হাজার ৫৯১ জন আর সুস্থ হয়ে উঠেছেন ৬৭ হাজার ৫৯৪ জন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনাভাইরাসযুক্তরাষ্ট্রের নাগরিক
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার জয়ে সমর্থকদের বিজয়োল্লাস

জুলাই ১৬, ২০২৬

উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

যে যা খুশি বলুক, আমরা অসাধারণ: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘লাস মালভিনাস সন আর্জেন্টিনাস’ ব্যানারে কী বোঝাল আর্জেন্টিনা

জুলাই ১৬, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমান

জুলাই বাংলাদেশের জাতীয় ইতিহাসের এক অবিস্মরণীয় সন্ধিক্ষণ: প্রধানমন্ত্রী

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT