কানাডার ক্যালগেরিতে পবিত্র ঈদের জামাতে অংশ নিয়েছে প্রবাসীরা। স্থানীয় সময় সকাল ৯টায় ক্যালগেরির মেডিগ্যান ড্রাইভ-এর কমিউনিটি সেন্টার-এ অনুষ্ঠিত হয় ঈদ জামাত।
বায়তুল মোকাররম ইসলামিক সেন্টার অব ক্যালগেরি ও বাংলাদেশ কানাডা এসোসিয়েশন অব ক্যালগেরির উদ্যোগে প্রবাসী বাংলাদেশীরা পরিবার পরিজন নিয়ে সেখানে নামাজ আদায় করেন।
মহিলারাও ঈদ জামাতে অংশ নেয়। পরে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।







