চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানাডায় বাংলাদেশি সংগঠনের স্বেচ্ছাসেবকদের সনদপত্র বিতরণ

আহসান রাজীব বুলবুলআহসান রাজীব বুলবুল
১১:৪৬ পূর্বাহ্ণ ১৫, নভেম্বর ২০২১
প্রবাস সংবাদ
A A

কানাডার ক্যালগেরিতে ফেডারেল সরকারের এমপি জসরাজ সিং হালান কানাডার স্থানীয় সময় শনিবার সকালে বাংলাদেশ সেন্টারে বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ ক্যালগেরির সদস্যদের মধ্যে স্বেচ্ছাসেবক সনদপত্র বিতরণ করেছেন।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ ক্যালগেরির সভাপতি মোঃ রশিদ রিপন, সাধারণ সম্পাদক জয়ন্ত বসু সহ অ্যাসোসিয়েশনের অন্যান্য সদস্যরা।

ফেডারেল সরকারের এমপি জসরাজ সিং হালান স্বেচ্ছাসেবকদের উদ্দেশে বলেন, বৈশ্বিক মহামারীর এই দুঃসময়ে কমিউনিটির প্রতি আপনাদের দায়িত্ব ও কর্তব্য ভবিষ্যৎ প্রজন্মকে আগামী দিনের কাজ ত্বরান্বিত করতে উৎসাহিত করবে। শুধু সনদপত্র বিতরণ নয় আপনাদের স্বেচ্ছাসেবক এই পরিশ্রম স্মরণীয় হয়ে থাকবে। আপনাদের পরিশ্রম দেখে সামনের দিনগুলোতে অন্যরাও উৎসাহিত হবে।

বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ ক্যালগেরির সভাপতি মোঃ রশিদ রিপন বলেন, গত দু’বছরে যারা নিজেদের শ্রম দিয়ে কমিউনিটির সেবায় এগিয়ে এসেছেন তাদের সকলের প্রতি আমাদের কৃতজ্ঞতা ও ভালোবাসা। ফেডারেল সরকারের প্রতি আহ্বান ধীরে ধীরে সবাইকে যেন এভাবে তাদের কাজের স্বীকৃতি প্রদান করা হয়। কমিউনিটি ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা সকলকে সাথে নিয়ে একযোগে কাজ করে যেতে চাই।

বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ ক্যালগেরির সাধারণ সম্পাদক জয়ন্ত বসু বলেন, স্বেচ্ছায় কমিউনিটির কাজে এগিয়ে আসা সকলের প্রতি আমার আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা । ভবিষ্যতে আপনারা আপনাদের শ্রম দিয়ে এগিয়ে আসবেন এমনটাই আপনাদের কাছে আমাদের প্রত্যাশা।

এসময় আলোচনায় অংশ নিয়ে ফেডারেল সরকারের এমপি জশোরাজ সিং হালান কমিউনিটির ভবিষ্যৎ কর্মসূচির কথা মন দিয়ে শোনেন এবং বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ ক্যালগেরির বিভিন্ন কর্মকাণ্ডের ভূয়সি প্রশংসা করেন এবং ভবিষ্যতে তার সহযোগিতা কমিউনিটির প্রতি অব্যাহত থাকবে বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

Reneta

উল্লেখ্য ফেডারেল সরকার কানাডার বিভিন্ন কমিউনিটি মধ্যে বিভিন্ন সময়ে স্বেচ্ছাসেবকদের কাজের স্বীকৃতিস্বরূপ সনদপত্র বিতরণ করে আসছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কানাডার ক্যালগেরি
শেয়ারTweetPin

সর্বশেষ

৭ মিনিটের ঝড়, আরও একবার প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে ফাইনালে আর্জেন্টিনা

জুলাই ১৬, ২০২৬

গোলহীন প্রথমার্ধে শুধু উত্তেজনাই ছড়াল

জুলাই ১৬, ২০২৬

মহাখালীর বাস টার্মিনাল কি সরে যাবে?

জুলাই ১৫, ২০২৬
ছবি: পিএমও

চরমপন্থা বা উগ্রবাদকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

জুলাই ১৫, ২০২৬

জাল কাগজে ক্ষতিপূরণের প্রায় ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT