চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানাডায় প্রবাসী নারীদের উন্নয়নে ‘লেডিস ফোরাম’ উদ্বোধন

আহসান রাজীব বুলবুলআহসান রাজীব বুলবুল
১১:০৭ পূর্বাহ্ণ ০৯, মার্চ ২০২০
প্রবাস সংবাদ
A A

নারী-পুরুষের সমতা ও নারীর ক্ষমতায়নে গৃহীত কার্যক্রম আরও বলিষ্ঠ করার প্রত্যয় নিয়ে ‘বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগেরি’ নারীদের সম্মানার্থে আন্তর্জাতিক নারী দিবসে বাংলাদেশ সেন্টারে ‘লেডিস ফোরাম’ এর উদ্বোধন করা হয়েছে।

এই ফোরামের মূল উদ্দেশ্য হলো: প্রবাসী নারীরা কিভাবে নিজেদের উন্নয়নের পাশাপাশি আন্তর্জাতিক ক্ষেত্রেও অবদান রেখে বিশ্ববাসীর কাছে বাংলাদেশের সুনাম অক্ষুণ্ন রাখতে পারে তা নিশ্চিত করা।

আন্তর্জাতিক নারী দিবসে বাংলাদেশ সেন্টারে লেডিস ফোরাম উদ্বোধন করেন বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগেরির সভাপতি মো. রশিদ রিপন এবং সাধারণ সম্পাদক জয়ন্ত বসু।

এ উপলক্ষে বাংলাদেশ সেন্টারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন প্রবাসী নারীরা। এ সময় প্রবাসী নারীরা লেডিস ফোরামের বিভিন্ন দিক তুলে ধরেন।

বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগেরির সভাপতি মো. রশিদ রিপন বলেন: আমরা চাই আমাদের পুরুষদের পাশাপাশি নারীরাও আমাদের কর্মকাণ্ডে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসুক।

তিনি আরও বলেন: বিশ্বে বাংলাদেশ এখন রোল মডেল। আমাদের নারীদের উন্নয়ন এখন বিশ্ববাসীর মুখে মুখে। আজকের এই লেডিস ফোরাম আমাদের কর্মকাণ্ডের অগ্রযাত্রায় আরও একধাপ এগিয়ে নিবে।

Reneta

সাধারণ সম্পাদক জয়ন্ত বসু বলেন: আমাদের উল্লেখিত কার্যক্রমের আরও একটি অধ্যায়ের সূচনা হল। আমরা আজ পিছিয়ে নেই। আমাদের মহিলা ফোরাম তাদের নিজস্ব স্বকীয়তা বজায় রেখে কমিউনিটি উন্নয়নে এগিয়ে আসবে এটাই আমাদের প্রত্যাশা।

আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠানকে ঘিরে একটি সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগেরির মহিলা সম্পাদিকা তাহমিনা ইসলাম বেলী।

উল্লেখ্য, প্রচুর সংখ্যক প্রবাসী বাঙালি নারী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আন্তর্জাতিক নারী দিবসকানাডার ক্যালগেরি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

জুলাই ২, ২০২৬
ছবি: ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি (সংগৃহীত)।

আয়াতুল্লাহ খামেনির মরদেহ নেওয়া হবে ঐতিহাসিক কারবালায়

জুলাই ২, ২০২৬

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৪৫ কোটি টাকার ১৯ কেজি স্বর্ণ উদ্ধার

জুলাই ২, ২০২৬

শিল্পী সমিতির নেতৃত্বে কে আসছে, আরমান-মুক্তি নাকি শিবা শানু-জয়?

জুলাই ২, ২০২৬

কোনো শিক্ষক নির্বাচন করতে চাইলে চাকরি ছাড়তে হবে: শিক্ষামন্ত্রী

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT