পরিবেশ বান্ধব জ্বালানী ব্যবহার, পরিবেশ বান্ধব বাস তৈরীর পর এখন সবাই ঝুঁকছে পরিবেশ বান্ধব হোটেলের দিকে। আসলে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে সচেতন মানুষজন ঝুঁকে পড়েছে পরিবেশ উপযোগী সামগ্রীর প্রতি, এমনকি নিজের আবাসটিকেও করে তুলছে পরিবেশ বান্ধব।
গত এক দশক ধরে ট্যুরিজমের ক্ষেত্রেও যোগ হয়েছে একটি নতুন মাত্রা, ট্যুরিজম হয়েছে ইকো ফ্রেন্ডলি বা পরিবেশ বান্ধব। প্রশ্ন হচ্ছে পরিবেশ বান্ধব হোটেল আবার কি? এর উত্তর পাওয়া যাবে যদি হোটেলের শতকরা একশো ভাগ পরিবেশের ভারসাম্য উপযোগী হয়। হ্যাঁ এমন পরিবেশ বান্ধব হোটেল হিসেবে স্থান করেছে নিয়েছে কানাডার ভানকোভারের ফেয়ারমন্ট ওয়াটার হোটেল এ্যান্ড রির্সোট।
হোটেলের আগত অতিথিদের জন্য রয়েছে ছাদের উপরে ২১শ’ বর্গফুটের বিভিন্ন ঔষধি বাগান, পাঁচ লাখের বেশী মৌমাছি নিয়ে মক্ষিশালা যেখান থেকে অতিথিরা পাবে সজীব মধুর স্বাদ। এছাড়াও পাবেন অগার্নিক পদ্ধতিতে উৎপাদিত ওয়াইন। অতিথিরা বাগানের তাজা সবজি দিয়ে যে কোন বেলায় খাবার অর্ডার করে খেতে পারবেন। সঙ্গে থাকবে সী ফুডও। ছাদের অপর পাশে রয়েছে সুবিস্তৃত সুইমিং পুল।
সম্প্রতি হোটেলটিতে হয়ে গেল প্রকৃতি মেলা। মেলায় স্থান কানাডার প্রকৃতি ও পরিবেশ নিয়ে কাজ করছে এমন বেশ কয়েকটি এনজিও। বিভিন্ন ফ্যাশন ডিজাইনারাও অংশ নেয় প্রকৃতি মেলায়।
হোটেলটিতে রয়েছে তিনশ’ ৭০টির বেশী লিভিং রুম । রয়েছে প্রকৃতি বান্ধব ২৪ হাজার বর্গফুটের মিটিং স্পেস। অতিথিদের জন্য রয়েছে বৈদ্যুতিক গাড়ির চার্জিং স্টেশন। এই চার্জিং স্টেশনের সুবিধা এলাকার নাগরিকরাও নিতে পারবে।
হোটেল কর্তৃপক্ষের প্রতিশ্রুতি তাদের সবুজের সমারোহ ঘেরা হোটেলটিতে থাকা প্রতিটি অতিথিদের যথাযথ আতিথেয়তা দেয়া। আর অতিথিরা হোটেলের সবুজের মাঝে নিজেদেরকে মেলে দিতে।







