চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানাডায় দাবদাহে অন্তত ৭০ জনের মৃত্যু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২৫ পূর্বাহ্ণ ৩০, জুন ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
Children playing in water fountain to beat the heat in Bangladesh. Channel i News - চ্যানেল আই নিউজ

সর্বোচ্চ তাপমাত্রা ও তীব্র দাবদাহে কানাডার ব্রিটিশ কলাম্বিয়া অঙ্গরাজ্যে সোমবার থেকে অন্তত ৭০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সেখানকার পুলিশ।

বিবিসির তথ্য মতে, টানা তৃতীয় দিনের মতো কানাডায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। গতকাল মঙ্গলবার ব্রিটিশ কলাম্বিয়ার লায়টনে ৪৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এ সপ্তাহের আগে কানাডার তাপমাত্রা কোনোদিনই ৪৫ ডিগ্রি সেলসিয়াস পার হয়নি।

কানাডার পুলিশের তথ্য মতে, তীব্র তাপদাহে যাদের মৃত্যু হয়েছে বেশিরভাগই কানাডার ভ্যানকুভারের বার্নাবি ও সারে উপশহরীয় অঞ্চলের। বাধক্যজনিত কারণে তীব্র গরমে তাদের মৃত্যু হয়েছে।

Banglabid

ভ্যানকুভারের বার্নাবি অঞ্চলে দায়িত্বরত কর্মকর্তা মাইক কালাঞ্জ বলেন, ‘সবাই প্রতিবেশীদের দিকে খেয়াল রাখুন, পরিবারের সদস্যদের খেয়াল রাখুন। বয়োজ্যেষ্ঠদের যাদের চেনেন, তাদের খোঁজ নিন। যারা শারীরিকভাবে নাজুক অবস্থায় রয়েছেন, তাদের জন্য এই আবহাওয়া ভয়ানক।’

কানাডার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হওয়া গ্রাম লায়টনের বাসিন্দা মেগান ফন্ড্রিচ কানাডার সংবাদপত্র গ্লোব অ্যান্ড মেইলকে বলেন, ‘বাইরে বের হওয়া একেবারেই অসম্ভব। অসহ্য আবহাওয়া। আমাদের এলাকা শুষ্ক থাকে। কিন্তু ৩০ ডিগ্রি আর ৪৭ ডিগ্রির তফাৎটা অনেক বেশি।’ নিজের মেয়েকে তিনি ব্রিটিশ কলাম্বিয়ার অন্য অঞ্চলে পাঠিয়ে দিয়েছেন যেখানে তুলনামূলক তাপমাত্রা কিছুটা কম।

এরই মধ্যে ব্রিটিশ কলাম্বিয়া ও আলবার্টা অঙ্গরাজ্যজুড়ে এবং নর্থওয়েস্ট টেরিটরির সাসকাচওয়ান এবং ইউকনের একটি এলাকায় তাপ বিষয়ক জরুরি সতর্কতা জারি করেছে কানাডার পরিবেশ বিভাগ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কানাডারেকর্ড তাপমাত্রা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সারাবিশ্বে করোনায় মৃত্যু সাড়ে ৩৯ লাখ ছাড়িয়েছে

পরবর্তী

সৌদিতে নারী গৃহকর্মীদের নিরাপত্তায় সহায়তার আহ্বান

পরবর্তী
সৌদি আরবের কর্মকর্তাদের সাথে বাংলাদেশের প্রতিনিধি বৈঠক. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌদিতে নারী গৃহকর্মীদের নিরাপত্তায় সহায়তার আহ্বান

নেদারল্যান্ডস কোচ ডি বোয়ের সরে দাঁড়ানোর ঘোষণা. Channel i News - চ্যানেল আই নিউজ

সরে দাঁড়ালেন নেদারল্যান্ডস কোচ ডি বোয়ের

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জামালপুরে বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

আগস্ট ৩১, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় ১০ দিন ধরে নিখোঁজ ১৫ বছরের কিশোর

আগস্ট ৩১, ২০২৬

‘ধুরন্ধর ২’ কিংবা ‘টক্সিক’ নয়, বছরের সবচেয়ে লাভজনক ছবি এটি!

আগস্ট ৩১, ২০২৬

দুপুর জমাতে চ্যানেল আইয়ে আসছে ‘দারুণ দুপুর’

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীর ধানমন্ডিতে অস্ত্র ঠেকিয়ে ব্যবসায়ীর ৩৮ লাখ টাকা ডাকাতি

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT