চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানাডায় জরুরি ভাতার মেয়াদ বাড়লো

আহসান রাজীব বুলবুল আহসান রাজীব বুলবুল
১১:২৭ পূর্বাহ্ণ ১৯, জুন ২০২০
- সেমি লিড, প্রবাস সংবাদ
A A
করোনাভাইরাস

করোনাভাইরাস পরিস্থিতিতে কানাডার বাসিন্দাদের অসুবিধার কথা বিবেচনা করে জরুরি ভাতার মেয়াদ আরও আট সপ্তাহ বাড়ানাে হয়েছে।

গত মার্চের শেষ সপ্তাহ থেকে চালু হওয়া এই ভাতা জুনের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত কার্যকর রাখার কথা ছিলাে। এখন তা চলমান থাকবে আগস্ট পর্যন্ত।

কোভিড -১৯ এর মহামারির কারণে বিশ্বের বিভিন্ন দেশের মতাে কানাডায় লকডাউন করা হলে দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডাে দেশের নাগরিকদের যাতে কোন অসুবিধে না হয় সেজন্য জীবন নির্বাহের জন্য শর্ত সাপেক্ষে জরুরি ভাতার ব্যবস্থা করেন।

কানাডায় এখনও করােনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। যদিও আগের তুলনায় তা অনেকটা কম। লকডাউনও ধাপে ধাপে অনেকটা শিথিল হয়ে আসছে।

দীর্ঘদিন কানাডার বিভিন্ন প্রভিন্সের ব্যবসা-বানিজ্য বন্ধ থাকায় দেশটির অর্থনীতি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে রেস্টুরেন্ট ব্যবসায় মারাত্মক ক্ষতি হয়েছে। এখন ক্রমান্বয়ে লকডাউন শিথিল হলে রেস্টুরেন্টগুলাে খুললেও কাজ করার মতাে লােক পাওয়া যাচ্ছেনা। অনেকেই কোভিড -১৯ এর ভয়ে নিজ নিজ কাজে ফিরতে অনীহা প্রকাশ করছেন। ফলে ব্যবসায়ীরা পড়েছেন উভয় সংকটে।

কানাডায় করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৮৩০০ জন। আক্রান্তের পরিমাণ এক লাখ দুই শ বিশ জন এবং সুস্থ হয়েছেন ৬২ হাজার ৪৯৬ জন।

Reneta

মৃত্যুর পরিমাণ কুইবেকের মন্ট্রিয়ল এবং অন্টারিও’র টরন্টো শহরেই বেশি। তবে অর্ধেকেরও বেশি ক্যুইবেক প্রদেশে। এ পর্যন্ত কানাডায় দশজন প্রবাসী বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে। উল্লেখ্য কানাডার ভ্যাংকুভারে গত ৮ মার্চ প্রথম করোনায় মৃত্যু ঘটলেও এখন ভ্যাংকুভার ঘুরে দাঁড়াচ্ছে। তুলনামূলক ব্রিটিশ কলম্বিয়ায় মৃতের সংখ্যা অনেক কম।

কানাডায় বিভিন্ন প্রভিন্সে ইতিমধ্যে মসজিদে জুম্মার নামাজসহ অন্যান্য নামাজ শুরু হয়েছে।

আগামী ২১ জুন কানাডা-আমেরিকার বর্ডার খুলে দেয়ার কথা ছিল কিন্তু প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এক ঘোষণায় তা আরো ৩০ দিন বাড়িয়ে ২১ শেষ জুলাই পর্যন্ত বর্ধিত করেছেন। যদিও ইতিমধ্যে পারিবারিক সদস্যদের আসা-যাওয়া শুরু হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাসকানাডা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নিউ ইয়র্ক টাইমস কি সেদিন শুধু নামই ছেপেছিল?

পরবর্তী

সাবেক ক্রিকেটার রামচাঁদ গোয়ালা মারা গেছেন

পরবর্তী

সাবেক ক্রিকেটার রামচাঁদ গোয়ালা মারা গেছেন

করোনাভাইরাস

মলিকুলার টেস্টের পাশাপাশি দ্রুতই বাংলাদেশে এন্টিবডি টেস্ট চালু করা জরুরি

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

টিকটক ভিডিও বানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল কিশোরের

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশে আসছে প্রায় ১৪০০ বৈদ্যুতিক বাস

জুলাই ১৯, ২০২৬

আর্জেন্টিনাকে নিয়ে সতর্ক করলেন স্পেনকে বিশ্বকাপ জেতানো কোচ

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রাথমিক শিক্ষক বদলি নীতিমালায় পরিবর্তন

জুলাই ১৯, ২০২৬
ছবি: বিবিসি

ইরানের হামলায় ২ মার্কিন সেনা নিহত ও ১ জন নিখোঁজ

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT