প্রবাস সংবাদ

কানাডায় অর্থ পাচারকারীদের বিরুদ্ধে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা

প্রতিবাদকারীরা কানাডায় অর্থ পাচারকারীদের বিরুদ্ধে আন্দোলন করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতিবাদকারীরা কানাডায় অর্থ পাচারকারীদের বিরুদ্ধে আন্দোলন করছে, হাতে প্ল্যাকার্ড ও কানাডার পতাকা।. Channel i News – চ্যানেল আই নিউজ

লুটেরা ও অর্থ পাচারকারীদের বিরুদ্ধে চলমান সামাজিক আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে কানাডায় বসবাসরত বাংলাদেশিরা।

রোববার সন্ধ্যায় লুটেরা ও অর্থপাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে আয়োজিত মানবন্ধনে তারা এ ঘোষণা দেন। তারা বলেন, কানাডাকে বাংলাদেশের লুটেরা ও অর্থ পাচারকারীদের অভয়ারণ্য হতে দেয়া হবে না।

বাঙালিপাড়া হিসেবে পরিচিত ডেনফোর্থে অনুষ্ঠিত এই মানববন্ধনে শহরের বিভিন্ন স্থান থেকে বাংলাদেশি কানাডীয়ানর অংশ নেন। বাংলাদেশ থেকে দুর্নীতি ও ব্যাংকিং খাত থেকে অর্থ আত্মসাৎ করে কানাডায় পাচারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি সম্বলিত ব্যানার এবং পোস্টার নিয়ে তারা লুটেরাদের বিরুদ্ধে প্রতিবাদ জানান।

বাংলাদেশের জাতীয় পত্রিকায় কানাডায় বসবাসরত বাংলাদেশি লুটেরাদের তথ্য প্রকাশিত হয়েছে বলে উল্লেখ করে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়ার জন্য কানাডার আইন শৃংখলা রক্ষীবাহিনীর প্রতি আহ্বান জানান আন্দোলনকারীরা।

প্রতিবাদকারীরা বলেন, কানাডা এবং বাংলাদেশ সরকারকে যৌথভাবেই এইসব লুটেরাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে এগিয়ে আসতে হবে।

লুটেরা ও অর্থ পাচারকারীদের শাস্তির দাবিতে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে এর আগেও মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশ হয়েছে।

বিষয়:অর্থ পাচারকারী কানাডা বাংলাদেশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…