চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানাডায় অর্থপাচার রুখতে প্রবাসী বাংলাদেশিদের ব্যতিক্রমী প্রতিবাদ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২৮ পূর্বাহ্ণ ২৬, জানুয়ারি ২০২০
প্রবাস সংবাদ
A A

কানাডাকে বাংলাদেশের টাকা পাচারকারী, লুটেরাদের অভয়ারণ্য হতে দেয়া হবে না বলে ঘোষণা দিয়েছে সেখানে বসবাসরত বাংলাদেশিরা।

তারা বলছে: অর্থ পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য বাংলাদেশ এবং কানাডা সরকারের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি। জন্মভূমি হিসেবে বাংলাদেশের প্রতি এবং আবাসভূমি হিসেবে কানাডার প্রতি আমাদের দায়বদ্ধতা আছে।

তারা আরও বলেন: সেই দায়বদ্ধতা থেকেই লুটেরাদের বিরুদ্ধে এই আন্দোলন। লুটেরাদের প্রতি আমাদের পরিষ্কার বার্তা- কানাডাকে বাংলাদেশের টাকা পাচারকারী, লুটেরাদের অভয়ারণ্য হতে দেয়া হবে না।

লুটেরা এবং টাকা পাচারকারীদের বিরুদ্ধে প্রবাসীদের এই সামাজিক আন্দোলন অব্যাহত থাকবে বলে অনুষ্ঠানে থেকে ঘোষণা দেওয়া হয়।

কানাডার শহরের হোপ ইউনাইটেড চার্চ মিলনায়তনে অনুষ্ঠিত এ আয়োজন থেকে বাংলাদেশের ব্যাংকিংখাত থেকে টাকা অত্মসাৎ করে কানাডায় পাড়ি জমানো লুটেরাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

টরন্টোর বাংলাদেশি বংশোদ্ভূত সাংস্কৃতিক কর্মীদের উদ্যোগে অয়োজিত ‘রুখো লুটেরা বাঁচাও স্বদেশ’ শীর্ষক গানে, কবিতায় প্রতিবাদ অনুষ্ঠানে বক্তারা এই অঙ্গীকার করেন।ব্যতিক্রমী এই অনুষ্ঠানে প্রবল বর্ষণ উপেক্ষা করে দুই শতাধিক প্রবাসী বাংলাদেশি অংশ নেন।

আয়োজকরা বলছেন: ঢাকার পত্রপত্রিকায় দুর্নীতি এবং ব্যাংকিংখাত থেকে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করে কতিপয় লুটেরার কানাডায় বসতি স্থাপনের খবর প্রকাশিত হওয়ার পর প্রবাসী বাংলাদেশিরা সামাজিক আন্দোলন শুরু করে। এর আগে তারা মানববন্ধন করেছে। তারই ধারাবাহিকতায় শুক্রবার এই প্রতিবাদী আনুষ্ঠানের আয়োজন করা হয়।

সাংস্কৃতিক সংগঠক আহমেদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন ডাকসুর সাবেক এজিএস নাসির উদ দুজা, সাংবাদিক শওগাত আলী সাগর, বাকসুর সাবেক ভিপি, ফায়েজুল করিম, সাবেক ছাত্রনেতা ড. মঞ্জুর ই খুদা টরিক, চলচ্চিত্র নির্মাতা মনিস রফিক, সাংবাদিক মোহাম্মদ আলী বোখারী, লেখক আখতার হোসেন, কবি দেলোয়ার এলাহী, সাংবাদিক বাবলু চৌধুরীসহ অনেকে।

অনুষ্ঠানে প্রতিবাদী গান এবং কবিতায় অংশ নেন যথাক্রমে সুমন সাইয়েদ, মেরী রাশেদীন, সুমন মালিক, মুক্তি প্রসাদ, নবীউল হক বাবলু, হিমাদ্রী রয়, মুনিয়া, কামরান, আশিক ওয়াহেদ, ফারজানা বিন্দু প্রমুখ।

ট্যাগ: অর্থপাচারকানাডা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ধর্ষণে অভিযুক্তদের ফেসবুকে উল্লাস

পরবর্তী

বার্সাকে হারিয়ে রিয়ালকে সুযোগ করে দিল ভ্যালেন্সিয়া

পরবর্তী

বার্সাকে হারিয়ে রিয়ালকে সুযোগ করে দিল ভ্যালেন্সিয়া

কোয়ার্টারে টাইগার যুবাদের সাউথ আফ্রিকা পরীক্ষা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আজ

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগুনে নবজাতকদের মৃত্যু: তালাবদ্ধ ছিল পাকিস্তানের সেই হাসপাতালের দরজা

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলুম-নিপীড়নের বিরুদ্ধে লড়াইয়ে নজরুল আমাদের শক্তি: রিজভী

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বাড়ছে, নিখোঁজ ৫৭৯

আগস্ট ২৭, ২০২৬

এমবাপের হ্যাটট্রিক, ভিনি-বেলিংহ্যাম কে ভালো খেললেন না রিয়ালের জয়ে

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT