চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানাডার টরন্টোতে বাংলা ভাষার চর্চা

ইমাম উদ্দিনইমাম উদ্দিন
৯:২২ পূর্বাহ্ণ ২০, ফেব্রুয়ারি ২০১৮
প্রবাস সংবাদ, মতামত
A A

বাংলা ভাষায় কথা বলার লোকের সংখ্যা টরন্টোতে এখন প্রায় ৩০ হাজার। স্টাটিস্টিকস কানাডার মতে ১৪০টিরও বেশি ভিন্ন ভিন্ন ভাষার লোক-এর বাস টরন্টোতে। এর মধ্যে বাংলার অবস্থান ১৪ তম। তবে এটি ২০১১ সালের পরিসংখ্যান। বর্তমানে বাংলা কথা বলা লোকের সংখ্যা দ্রুত বাড়ছে। ইংরেজী এবং ফেঞ্চ এর পর যে ভাষায় সবচেয়ে বেশি কথা বলে সেটা হচ্ছে চায়নীজ (ক্যান্টনীজ, মেন্ডারীন), তামিল, স্প্যানীজ, ত্যাগালগ, ইতালিয়ান, পর্তুগীজ,ফার্সি, রাশান, উর্দু, কোরিয়ান এবং গুজরাটি। এর পরেই বাংলার স্থান।

টরন্টো থেকে বাংলা ভাষায় বর্তমানে ১০টি সাপ্তাহিক পত্রিকা (প্রিন্টেড ও অনলাইন), ৬টি টেলিভিশন ও কয়েকটি মাসিক পত্রিকা নিয়মিত প্রকাশিত হয়। আছে বাংলা রেডিও। টরন্টোয় বাংলা চর্চায় এসব গণমাধ্যমের ভুমিকা প্রশংসনীয়।

টরন্টো ডিস্ট্রিক্ট স্কুল বোর্ডের ১০টি শিক্ষা প্রতিষ্ঠানে প্রাথমিক পর্যায়ে বাংলা শিক্ষার ব্যবস্থা আছে। যদিও বিগত বছর পর্যন্ত ১৩টি বাংলা শিক্ষার সুযোগ ছিল। পর্যাপ্ত শিক্ষার্থীর অভাবে ইতোমধ্যে চারটি স্কুলে পাঠদান বন্ধ হয়ে যায়।

টরোন্টতে বইমেলায় শিশুরা
টরোন্টতে বইমেলায় শিশুরা

টরন্টো বিশ্ববিদ্যালয়ে বাংলা শেখার কোর্স চালু আছে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বলা হয়, “বাংলা হচ্ছে বিশ্বের ত্রিশ কোটি লোকের ভাষা। বাংলাদেশের প্রধান ভাষা বাংলা, ভারতে দ্বিতীয়।”

ডেনফোর্থ এভিনিউর সংস্কারের বিষয়টি অবহিত করে বছর দুয়েক আগে সিটি অব টরন্টো আমাকে একটি চিঠি পাঠায়। এটি ছিল বাংলায়। টরন্টো হেলথ্ গত বছর বেঙ্গলি ইনফরমেশন এন্ড এমপ্লয়মেন্ট সার্ভিসকে (বায়েস) অনুরোধ করে স্থাস্থ্য সম্পর্কিত একটি ফ্যাক্ট শীট বাংলায় অনুবাদ করে দিতে। এই সংগঠনের নির্বাহী পরিচালক হিসেবে বিনা পারিশ্রমিকে তথ্যপত্রটি দ্রুত বাংলায় অনুবাদ করে দিই।

Reneta

টরন্টোয় বাংলা ভাষার লোকের বসবাস সবচেয়ে বেশি ইস্ট ইয়র্ক ও স্কারবোরো এলাকায়। তবে নর্থ ইয়র্ক এবং ইটোবিকোতেও এ সংখ্যা বাড়ছে।

টরন্টোয় বেশ কয়েকটি সামাজিক-সাংস্কৃতিক সংগঠন বাংলা ভাষার প্রসার ও প্রচারে কাজ করছে। টরন্টোর জনপ্রতিনিধি ও নীতি-নির্ধারকরা এখন বাংলাকে বেশ গুরুত্বের সাথেই বিবেচনা করছে। প্রতি বছর আন্তর্জাতিক মাতৃভাষা উদযাপনে তাঁদের সরব উপস্থিতিই এটা প্রমাণ করে।

আসলে বাংলা এখন শুধু বাংলাদেশের ভাষা নয়। আন্তর্জাতিক মাতৃভাষা। তাইতো ২০০২ সালের ১২ ডিসেম্বর সিয়েরা লিওনের তৎকালীন প্রেসিডেন্ট আহমাদ তেজান কাব্বাহ বাংলাকে অন্যতম সরকারী ভাষা হিসেবে ঘোষণা করেন। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগে ও ইমিগ্রেশন ওয়েবসাইটে বাংলা ভাষা ব্যবহার করা হচ্ছে। বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সাউথ এশিয়ান ল্যাঙ্গুয়েজ স্টাডিজ বিভাগে বাংলা ভাষা ও সাহিত্য পড়ানো হয়।

বাংলা শুধু টরন্টোতে নয়, সারা বিশ্বে ছড়িয়ে পড়‍ুক এটাই প্রত্যাশা করছি। একই সাথে স্মরণ করছি বাংলা ভাষার জন্য জীবনদানকারী শহীদদেরও।

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার আহ্বান

জুলাই ১১, ২০২৬

রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে ঝড়ের আশঙ্কা

জুলাই ১১, ২০২৬

আকস্মিক বন্যা মোকাবেলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন

জুলাই ১১, ২০২৬

নিকলী হাওরে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজ

জুলাই ১১, ২০২৬

বেলজিয়ামের বিপক্ষে জিতে ১৬ বছর পর সেমিফাইনালে স্পেন, প্রতিপক্ষ ফ্রান্স

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT