চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানাডার জাতীয় নির্বাচন: কর্মসূচি দেখে সমর্থন দেওয়ার আলোচনা

আহসান রাজীব বুলবুলআহসান রাজীব বুলবুল
১০:৪৮ পূর্বাহ্ণ ২০, আগস্ট ২০২১
প্রবাস সংবাদ
A A

কানাডায় বসবাসরত বাংলাদেশিদের দেশটির আসন্ন জাতীয় নির্বাচনে সক্রিয় ভূমিকা রাখার পরামর্শ দিয়েছেন কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ। নির্বাচনে নিজেদের ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়ে তারা বলেন, রাজনৈতিক দলের কর্মসূচি, নির্বাচনী প্রতিশ্রুতি ব্যাখ্যা বিশ্লেষণ করেই যোগ্য দল এবং প্রার্থীকে ভোট দেবেন।

কানাডার বাংলা পত্রিকা ‘নতুনদেশ’ এর প্রধান সম্পাদক শওগাত আলী সাগরের সঞ্চালনায় ‘শওগাত আলী সাগর লাইভ’র আলোচনায় তারা এই মতামত দেন। প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর অকস্মাৎ নির্বাচন ঘোষণার পরিপ্রেক্ষিতে ‘এই নির্বাচনের যৌক্তিকতা কী’ শীর্ষক এই আলোচনার আয়োজন করা হয়। আগামী ২০ সেপ্টেম্বর দেশটির সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।

কানাডার লেকহেড বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞানের অধ্যাপক ড. সৈয়দ সিরাজুল ইসলাম, গণমাধ্যম ব্যক্তিত্ব আসমা আহমেদ মাসুদ এবং স্থানীয় বাংলা টেলিভিশনের প্রধান নির্বাহী সাজ্জাদ আলী আলোচনায় অংশ নেন।

আলোচকরা বলেন, কানাডার মূলধারার রাজনৈতিক কর্মকাণ্ডে বাংলাদেশি কমিউনিটির অংশগ্রহণ বাড়লেই সরকার এবং রাজনীতিকদের কাছে কমিউনিটির গুরুত্ব ও গ্রহণযোগ্যতা বাড়বে।

আলোচনায় অংশ নিয়ে অধ্যাপক ড. সৈয়দ সিরাজুল ইসলাম আসন্ন নির্বাচনে দলে দলে ভোটাধিকার প্রয়োগের জন্য বাংলাদেশি কমিউনিটির প্রতি আহ্বান জানান। তিনি বলেন, মূলধারার রাজনৈতিক সমাজ থেকে কমিউনিটিকে আলাদা করে রাখা যাবে না। উপমহাদেশের বিভিন্ন দেশের অভিবাসীরা কানাডার মূলধারার রাজনীতিতে, সরকারের বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ পর্যায়ে আসীন আছে।

গণমাধ্যম ব্যক্তিত্ব আসমা আহমেদ বলেন, রাজনৈতিক দলের কর্মসূচি কতোটা গণমুখী, অভিবাসীবান্ধব সেইসব বিবেচনা করে ভোটের জন্য প্রার্থী এবং দল বাছাই করা দরকার। যোগ্য দল এবং প্রার্থীকে জিতিয়ে দেয়ায় কমিউনিটিকে ভূমিকা রাখতে হবে।

Reneta

তিনি বলেন, বাংলাদেশি কমিউনিটির যারা নির্বাচনে মনোনয়ন চান বা প্রার্থী হন- তাদের নিজেদের অবস্থান কমিউনিটির সামনে পরিস্কারভাবে তুলে ধরা দরকার যাতে কমিউনিটি তাদের ব্যাপারে সুচিন্তিত সিদ্ধান্ত নিতে পারে।

বাংলা টেলিভিশনের প্রধান নির্বাহী সাজ্জাদ আলী তার বক্তৃতায় জনপ্রতিনিধি হতে আগ্রহীদের যথোপযুক্তভাবে যোগ্য করে তোলার পরামর্শ দিয়ে বলেন, মূলধারার রাজনীতিতে বা নির্বাচনে যারা প্রার্থী হন তাদের পাশে দাঁড়িয়ে কথা বলার সক্ষমতা না থাকলে কেবল ভোটে দাঁড়িয়ে গেলেই কমিউনিটির ক্ষমতায়ন হয় না।

’নতুনদেশ’ এর প্রধান সম্পাদক শওগাত আলী সাগর আসন্ন নির্বাচনে বিভিন্ন দলের কর্মসূচি এবং নির্বাচনের বিভিন্ন ইস্যু নিয়ে ‘শওগাত আলী সাগর লাইভে’ নিয়মিত আলোচনার ঘোষণা দেন। তিনি বলেন, এবারের নির্বাচনে কমিউনিটির সদস্যরা যাতে বিভিন্ন রাজনৈতিক দলের অবস্থান কর্মসূচি ভালোভাবে জানতে পারে সেজন্য তথ্য ও সচেতনতামূলক কর্মসূচি নেয়া হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কানাডাজাতীয় নির্বাচনবাংলাদেশি
শেয়ারTweetPin

সর্বশেষ

ওনাহির জোড়া গোল, কানাডাকে বিদায় করে কোয়ার্টারে মরক্কো

জুলাই ৫, ২০২৬

হ্যান্ডকাফ ও খেলনা পিস্তলসহ ভুয়া পুলিশ আটক

জুলাই ৪, ২০২৬

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারের প্রত্যয়

জুলাই ৪, ২০২৬

মেক্সিকোতে বিদ্বেষপূর্ণ অভ্যর্থনা পেয়েছে ইংল্যান্ড

জুলাই ৪, ২০২৬

যাদের নিয়ে প্যারাগুয়ের বিপক্ষে নামতে পারে ফ্রান্স

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT