কানাডায় জিএফআর সম্মেলন এবং জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে লন্ডনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২২ ঘণ্টার যাত্রা বিরতির পর এয়ার কানাডার একটি ফ্লাইটে মন্ট্রিলের উদ্দেশে রওয়ানা হবেন প্রধানমন্ত্রী। ১৫ থেকে ১৬ সেপ্টেম্বর কানাডায় অনুষ্ঠিতব্য ৫ম গ্লোবাল ফান্ড রিপ্লেনিশমেন্ট কনফারেন্সে যোগ দেবেন তিনি।
লন্ডনে ভারপ্রাপ্ত হাইকমিশনার খন্দকার মোহাম্মদ তালহা হিথ্রো বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।
বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান প্রবাসী বাংলাদেশিরা। পরে তাদের সাথে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী।
সেখান থেকে ১৮ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক এর উদ্দেশে রওয়ানা হবেন প্রধানমন্ত্রী। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেয়ার পাশাপাশি শরণার্থী সম্পর্কিত কয়েকটি নীতি নির্ধারণী বৈঠক, কয়েকজন রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক, যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক এবং প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময়ে অংশ নেবেন শেখ হাসিনা। আগামী ২৬ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।









