চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানাডায় শীতকালীন উৎসবে প্রবাসীদের মিলনমেলা

আহসান রাজীব বুলবুল আহসান রাজীব বুলবুল
১০:৪৯ পূর্বাহ্ণ ০৫, ডিসেম্বর ২০২১
প্রবাস সংবাদ
A A

উৎসবমুখর ও বর্ণিল আয়োজন এর মধ্য দিয়ে কানাডার ক্যালগেরির মালব্রো কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়ে গেল শীতকালীন উৎসব। তুষারাবৃত কানাডার কর্মময় একঘেঁয়েমি জীবন থেকে বেরিয়ে এসে প্রবাসী বাঙালিরা দিনব্যাপী আনন্দ-উৎসবে মেতে ছিল অন্যরকম এক মিলনমেলায়।

হেমন্তের আবাহনে বাংলার মাঠে প্রান্তরে এখন নবান্ন। নতুন ধান আর ঘরে ঘরে পিঠা-পুলির উৎসব। আর এই উৎসবের সাথে তাল মিলিয়ে কর্মময় জীবনের পাশাপাশি প্রবাসী বাঙালিরা ও মেতে উঠেছিল শীতকালীন উৎসবে। বাঙালি জীবনের এ সংস্কৃতি উৎসব যেন এক মহামিলন।

নতুন প্রজন্মের কাছে আবহমান বাংলার কৃষ্টি ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরাই ছিল উৎসবের মূল লক্ষ্য। বিভিন্ন স্টলে ছিল বাংলার ঐতিহ্যময় হরেক রকমের পিঠা পুলি ও বাঙালী খাবারের পসরা।

ছবি এঁকে শিশুরা ফুটিয়ে তোলে মনের চোখে দেখা আবহমান বাংলার প্রকৃতি। আড্ডার সঙ্গে ছিল গান আর শিশু-কিশোরদের পদচারণায় মুখরিত এক খণ্ড বাংলাদেশ।

বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ ক্যালগেরির সভাপতি মোঃ রশিদ রিপন বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে শীতকালীন পিঠা উৎসব করতে পেরে আমরা আনন্দিত। নতুন প্রজন্মের মাঝে আমরা আমাদের ইতিহাস সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরতে চাই।

বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ ক্যালগেরির সাধারণ সম্পাদক জয়ন্ত বসু বলেন, ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমরা আমাদের সংস্কৃতিকেই শুধু নয়, তুলে ধরতে চাই আমাদের গৌরব উজ্জ্বল স্বাধীনতার ইতিহাস। সুবর্ণজয়ন্তীর এই ডিসেম্বর মাসে সবাইকে আমাদের আন্তরিক অভিনন্দন।

Reneta

বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ ক্যালগেরির যুগ্ম সাধারণ সম্পাদক শুভ মজুমদার বলেন, দীর্ঘ দুই বছর পর সবাইকে একসঙ্গে দেখে অনেক ভালো লাগছে, প্রাণের মেলায় আমরা আবার নতুন করে মিলিত হয়েছি। বিশ্ববাসী প্যানডেমিক থেকে মুক্তি পেয়ে নতুন করে জেগে উঠুক- এমনটাই আমাদের প্রত্যাশা।

কমিউনিটি ব্যক্তিত্ব সাইফুল ইসলাম রিপন বলেন, দিন দিন কেন যেন আমরা আমাদের সংস্কৃতিকে হারিয়ে ফেলছি। নতুন প্রজন্মের কাছে আমাদের ইতিহাস ও ঐতিহ্যকে তুলে ধরতে শীতকালীন এই উৎসব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি মনে করি।

প্রবাসী বাংলাদেশীরা ছাড়াও বিদেশিরাও অংশ নিয়েছিলেন এই উৎসবে। উৎসবে স্থানীয় সংগীত শিল্পী সেলিম রেজা ও খালিদা নাসরিন বানি’র পরিবেশনায় ছিল এক অন্যরকম সাংস্কৃতিক সন্ধ্যা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কানাডা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আনন্দ মোহন কলেজে ছাত্রলীগের সংঘর্ষে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ

পরবর্তী

খেলা শুরুর পর আবার বৃষ্টি

পরবর্তী

খেলা শুরুর পর আবার বৃষ্টি

ওমিক্রন ঠেকাতে যুক্তরাজ্য ভ্রমণে বিধিনিষেধ আরোপ

সর্বশেষ

আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

জুলাই ২০, ২০২৬

‘আই-স্ক্রিনে’ বিশ্বকাপ সমাপনী ও ‘হাফ টাইম শো’

জুলাই ২০, ২০২৬

চ্যানেল আইয়ে তারকাদের বিশ্বকাপের ফাইনাল ম্যাচ উপভোগ

জুলাই ২০, ২০২৬

বন্যার ক্ষতচিহ্ন ভরা বান্দরবানের ফসলের মাঠ

জুলাই ২০, ২০২৬

স্পেনের উদযাপনে দাঁড়িয়ে থাকলেন ট্রাম্প, টেনে সরাতে পারলেন না ইনফান্তিনো

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT