চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রমজান উপলক্ষে কানাডায় বাংলাদেশিদের ব্যতিক্রমী উদ্যোগ

আহসান রাজীব বুলবুল আহসান রাজীব বুলবুল
৯:৩২ পূর্বাহ্ণ ১১, এপ্রিল ২০২১
- সেমি লিড, প্রবাস সংবাদ
A A

করোনা মহামারির দুর্যোগময় মুহূর্তে ‘ফুড ড্রাইভ’ নামক এক ব্যতিক্রমী কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ ক্যালগেরি।

এই কর্মসূচির মাধ্যমে অ্যাসোসিয়েশন রমজান মাসে প্রবাসী বাংলাদেশিদের মাঝে ইফতার বিতরণ করবে এবং কানাডিয়ান কানাডার ফুড ব্যাংকে ফুড ভেলিভারি দেবে।

ইতিমধ্যেই বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ ক্যালগেরি প্রবাসী বাংলাদেশিদের কাছ থেকে বিভিন্ন শুকনা খাবার এবং ইফতারের জন্য অর্থ সংগ্রহ শুরু করেছে। পুরো রমজান মাসে প্রতি শনিবার ও রোববার বাংলাদেশ সেন্টারে অর্থ ও খাবার সংগ্রহ করা হবে।

বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ ক্যালগেরির সভাপতি মো. রশিদ রিপন জানান, ‘আমরা সবাই যখন এক সংকটময় মুহূর্ত অতিক্রম করছি তখন কানাডার ক্যালগেরিতে বসবাসরত প্রবাসীদের মাঝে ইফতার সামগ্রী তাদের ঘরে পৌঁছে দেয়া এবং কানাডিয়ান ফুড ব্যাংকে কানাডিয়ানদের মধ্যে শুকনা খাবার বিতরণের কর্মসূচি হাতে নিয়েছি। এতে রমজান মাসে প্রবাসীরা সুষ্ঠুভাবে ঘরে বসে ইফতার করতে পারবে এবং আশ্রয়হীনদের কিছুটা হলেও খাদ্য সংকট দূর হবে। পুরো রমজান জুড়ে এই কর্মসূচি চলবে। যে কেউ তার নিজ সাধ্যমতো টাকা বা শুকনা খাদ্য সামগ্রী বিতরণ করে অংশ নিতে পারবেন।’

সংগঠনের সাধারণ সম্পাদক জয়ন্ত বসু বলেন, ‘সেবামূলক এই কর্মসূচিতে ইতিমধ্যেই ক্যালগেরির প্রবাসীদের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছি। আশা করি সবাই এই কর্মসূচিতে অংশ নেবেন। আমাদের উদ্দেশ্য সারা বিশ্বের ক্রান্তিকালের এই মুহূর্তে কিছুটা হলেও মানবসেবায় এগিয়ে আসা।’

বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ ক্যালগেরি শুধু এই কর্মসূচিই নয়, প্রবাসীদের মাঝে নিয়মিত সেবা এবং বিভিন্ন জনহিতকর কাজে অংশগ্রহণ করে থাকে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কানাডা
শেয়ারTweetPin

সর্বশেষ

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬

মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ

জুলাই ২০, ২০২৬

ঢাবির সঙ্গে চ্যানেল আইয়ের সহযোগিতা চুক্তি

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT