চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানাডায় বিভিন্ন প্রদেশে বড়দিন উদযাপনে সর্তকতা

আহসান রাজীব বুলবুলআহসান রাজীব বুলবুল
৯:৫৭ পূর্বাহ্ন ২২, ডিসেম্বর ২০২০
প্রবাস সংবাদ
A A
কানাডা

কানাডায় প্রতিবছরের মতো এ বছর খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় অনুষ্ঠান ‘বড়দিন’ বা ‘ক্রিসমাস ডে’ জাঁকজমক পূর্ণভাবে পালিত হচ্ছে না। বিভিন্ন প্রদেশের প্রিমিয়ার এবং স্বাস্থ্য কর্মকর্তারা এখনো উদ্বিগ্ন করোনাভাইরাস সংক্রমণের হার নিয়ে।

কানাডার বিভিন্ন প্রদেশে ক্রমবর্ধমান হারে বাড়ছে করোনাভাইরাস, বাড়ছে মৃত্যুর সংখ্যা, ব্যাপক চাপ পড়ছে হাসপাতাল ও স্বাস্থ্য সেবাকেন্দ্রগুলোতে।

যে আয়োজনকে ঘিরে কানাডায় দুই মাস আগে থেকেই চলে বিভিন্ন পার্টি ও অনাড়ম্বর অনুষ্ঠানের, এ বছর তা আর চোখে পড়ছে না আতঙ্কে আর ভয়ে।

বিভিন্ন প্রভিন্সের প্রধান এবং স্বাস্থ্য কর্মকর্তাগণ এই দিনটিতে নিজেদের পরিবার পরিজন নিয়ে নিজ ঘরেই প্রার্থনা এবং নানা আয়োজন করার পরামর্শ দিয়েছেন। সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা মনে করছেন, যে কোনো অনুষ্ঠানে অতিরিক্ত জনসমাগম ক্ষতির কারণ হবে কেননা কানাডায় এখনো করোনাভাইরাস কমার কোনো লক্ষণ নেই।

বড় দিনের ছুটিতে নাগরিকদের বাড়ির বাইরে জমায়েত না হওয়ার পরামর্শ দিয়েছেন টরন্টো স্বাস্থ্য বিভাগের মেডিকেল অফিসার ডা. এইলিন দ্য ভিলা। তবে নতুন এক সমীক্ষা বলছে, কোভিড-১৯ সংক্রমণের হার ঊর্ধ্বমূখী হওয়া সত্ত্বেও স্বাস্থ্য বিভাগের পরামর্শে কান দিতে রাজি নন অন্টারিওর অনেকেই।

এক সংবাদ সম্মেলনে ডা. এইলিন দ্য ভিলা বলেন, পরিস্থিতি খুবই খারাপ এবং ভাইরাসটি আগের যেকোনো সময়ের চেয়ে দ্রুত ছড়াচ্ছে। এ বছরকে অন্যান্য বছরের মতো ভাবলে হবে না। ডিসেম্বরের প্রথম সাত দিনেই টরন্টোতে নতুন করে ৪ হাজার ১০০ জন কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৬৮ জন মারাও গেছেন। সংখ্যাটা এতোই বেশি যে, আমি কেবল এটুকুই বলতে পারি, পরিস্থিতি খুবই গুরুতর। এর সঙ্গে দ্বিমত করার কিছু নেই।

Reneta

তিনি বলেন, এ অবস্থায় ঘরের মধ্যে কোনো ধরনের উৎসব উদযাপন পরিস্থিতিকে আরও নাজুক করে তুলতে পারে। আমরা যা দেখছি, তাতে ২৪ ডিসেম্বর থেকে নতুন বছরের শুরু পর্যন্ত সংক্রমিত মানুষের সংখ্যা আরও বেড়ে যাবে। কারণ এই সময়টাতে লোকজন পরস্পরের সঙ্গে দেখা-সাক্ষাৎ বেশি করবেন।

অ্যাঙ্গাস রিড ইনস্টিটিউটের নতুন এক সমীক্ষা বলছে, ২৭ শতাংশ অন্টারিওবাসী ছুটির মধ্যে স্থানীয় বন্ধু ও পরিজনদের সঙ্গে সাক্ষাতের কথা ভাবছেন। ৮ শতাংশ বাসিন্দা আবার অন্য কমিউনিটির বা প্রদেশের বাইরে গিয়ে সাক্ষাতের পরিকল্পনাও করছেন।

তাদের এ পরিকল্পনা স্বাস্থ্য বিভাগের পরামর্শের সুস্পষ্ট লঙ্ঘন। কারণ স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বড় দিনের ছুটিতে কেবলমাত্র পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানোর পরামর্শ দেওয়া হয়েছে। প্রদেশের বাইরে গিয়ে বড় দিন উদযাপনে নিরুৎসাহিত করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: করোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাসকানাডাবড়দিন
শেয়ারTweetPin

সর্বশেষ

স্টার সিনেপ্লেক্সে গ্রাহক হয়রানির অভিযোগ, অমির তীব্র ক্ষোভ

মার্চ ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানের সামনে শান্তির জন্য শেষ সুযোগ: ট্রাম্পের হুশিয়ারি

মার্চ ২৪, ২০২৬

গঠনমূলক `আলোচনা’ হওয়ায় ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলা স্থগিত করলেন ট্রাম্প

মার্চ ২৩, ২০২৬

ঈদের তৃতীয় দিনেও হাউসফুল প্রেশার কুকার

মার্চ ২৩, ২০২৬

জাইমা রহমানের ক্রীড়া প্রতিভা নিয়ে যা জানালেন শৈশবের কোচ

মার্চ ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT