চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানাডায় আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

আহসান রাজীব বুলবুল আহসান রাজীব বুলবুল
১০:৪৭ পূর্বাহ্ণ ২৭, জুন ২০২০
- সেমি লিড, প্রবাস সংবাদ
A A

বাংলাদেশ আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে কানাডার অন্টারিও আওয়ামী লীগ ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়াল আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।

অন্টারিও আওয়ামী লীগের সভাপতি মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান সমন্বয়ক আব্দুস সালাম উদ্বোধনী বক্তব্যে বাংলাদেশের ইতিহাসে এ গুরুত্বপূর্ণ দিনটিকে স্মরণ করেন এবং কোভিড-১৯ তথা করোনা মহামারীতে আক্রান্ত এই মহা দুর্যোগের সময় বাংলাদেশের দুঃস্থ মানুষের সাহায্যার্থে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিলে দান করার জন্য সবার প্রতি আহবান জানান।

অনুষ্ঠানে ড. মোজাম্মেল খান এবং ড. মোহাম্মদ আওয়াল মূল আলোচক হিসাবে বক্তব্য রাখেন । তাছাড়া কানাডা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মোঃ আমিন মিয়া, কানাডা আওয়ামী লীগের সহসভাপতি বীরমুক্তিযোদ্ধা গোলাম মহিবুর রহমান ও সৈয়দ আব্দুল গাফফার, অন্টারিও আওয়ামী লীগের সহসভাপতি রাধিকা রঞ্জন ও নওশের আলী, আবাকানের প্রেসিডেন্ট গোলাম মোস্তফা, অন্টারিও আওয়ামী লীগের উপদেষ্টা আবদুল কাদের মিলু, ইমরুল ইসলাম, মোরশেদ মুক্তা, জোটন তালুকদারসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

অন্টারিও আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক কন্ঠশিল্পী ফারহানা শান্তার পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে লেখক ও বাচিকশিল্পী হিমাদ্রী রয়, কবি দেলওয়ার এলাহী, লেখক ও সাংস্কৃতিক সংগঠক তাসরীনা শিখা, বাচিক শিল্পী আসমা হক ও আরিফ রহমান কবিতা আবৃত্তি করেন এবং মৈত্রেয়ী দেবী ও ফারহানা শান্তা সঙ্গীত পরিবেশন করেন।

বিপ্লব চৌধুরীর কারিগরী সহায়তা এবং অন্টারিও আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাসুদ আলী লিটনের সঞ্চালনায় অন্টারিও আওয়ামী লীগের সভাপতি জনাব মোস্তফা কামাল সকলকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করার আহবান জানিয়ে সমাপ্তি বক্তব্য রাখেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগকানাডা
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT