চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানপুরে বাড়ল বৃষ্টির বেগ, বাকি খেলা নিয়ে শঙ্কা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:১৫ অপরাহ্ন ২৭, সেপ্টেম্বর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

আলোকস্বল্পতা ও বৃষ্টিতে বন্ধ হয়ে গেছে কানপুর টেস্টের দ্বিতীয় সেশনের খেলা। গ্রিন পার্ক স্টেডিয়াম আধাঁরে ছেয়ে গেছে চারপাশ।  আলোর স্বল্পতায় ৩৫তম ওভার শেষে বন্ধ হয় প্রথম দিনের লড়াই। বৃষ্টির বেগ বেড়েছে আরও। তাতে দিনের বাকি খেলা মাঠে গড়ানো নিয়ে জেগেছে শঙ্কা। 

বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১০৭ রান। মুমিনুল হক ৪০ ও মুশফিকুর রহিম ৬ রানে অপরাজিত আছেন।

দারুণ খেলতে থাকা অধিনায়ক নাজমুল হোসেন শান্ত লাঞ্চ বিরতির পর ৩১ রানে অশ্বিনের শিকার হয়ে ফেরেন। ৮০ রানে তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ। মুমিনুল ও মুশফিক মিলে দলীয় শতরান পার করেন।

৪০ মিনিট ক্রিজে কাটিয়েও রানের দেখা পাননি জাকির হাসান। ভারত সফরে টেস্ট সিরিজে ব্যর্থতার বৃত্তেই বন্দি থাকলেন বাঁহাতি ওপেনার।

আরেক প্রান্তে সাদমান ইসলাম দারুণভাবে লড়ে গেলেও জাকির রানের জন্য সংগ্রাম করছিলেন।

ইনিংসের নবম ওভারে আকাশ দীপের শিকার হন জাকির। অফস্টাম্পের বাইরের ডেলিভারিতে গালি অঞ্চলে ক্যাচ দেন। ২৪ রান করে আকাশের দ্বিতীয় শিকার হন সাদমান ইসলাম।

মাঠ ভেজা থাকায় খেলা শুরু হতে কিছুটা দেরি হয়। ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা টস জিতে বোলিং বেছে নেন।

১৯৬৪ সালের পর এই প্রথম কানপুরে কোনো দল টস জিতে ফিল্ডিং নিল। ভারত এই মাঠে ২৩ টেস্ট খেলে সাতটি জিতেছে হেরেছে ৩টি, আর ড্র করেছে ১৩ ম্যাচ।
Jui  Banner Campaign
ট্যাগ: কানপুর টেস্টবাংলাদেশ-ভারতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আজও মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা, চলবে অন্যসব বাহন

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি নিরঙ্কুশ জয় পেয়ে দুই দশক পর সরকার গঠনের পথে

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে জামায়াতে ইসলামীর যারা বিজয়ী হলেন!

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: প্রতিনিধি

জাতীয় সংসদ নির্বাচন: বিএনপির জয়ে পর্তুগাল বিএনপির উল্লাস

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

বার্সাকে বড় ব্যবধানে হারিয়ে ফাইনালে এক পা অ্যাটলেটিকোর

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT