চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাদের সিদ্দিকী-রবদের ফিরে আসার আহ্বান জানালেন নাসিম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫৯ অপরাহ্ণ ০১, ডিসেম্বর ২০১৮
রাজনীতি
A A

বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী এবং মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ হিসেবে বিএনপি-জামায়াতের সঙ্গ ছেড়ে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির কাছে ফিরে আসতে কাদের সিদ্দিকী এবং আ স ম আবদুর রবের প্রতি আহ্বান জানিয়েছেন ১৪ দলের সমন্নয়ক মোহাম্মদ নাসিম।

ডিসেম্বরের প্রথম দিনে রাজধানীর শাহবাগে মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

মোহামদ নাসিম বলেন: এখনও সময় আছে কাদের সিদ্দিকী-রব সাহেবরা জামায়াত বিএনপির সঙ্গে সম্পর্কে শেষ করে মুক্তিযুদ্ধের শক্তির পক্ষে আসেন। কী কারণে আপনারা মুক্তিযুদ্ধের বিরোধী শক্তির সঙ্গে জোট করেছেন? শুধুমাত্র এমপি হওয়ার জন্য! আপনারা মুক্তিযুদ্ধের কথা বলেন, বঙ্গবন্ধুর কথা বলেন, নিজেরাও মুক্তিযুদ্ধ করেছেন তাই আপনাদের মুক্তিযুদ্ধের বিরোধী শক্তির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির কাছে ফিরে আসার আহ্বান জানাবো।

এসময় বিএনপির সমালোচনা করে স্বাস্থ্যমন্ত্রী বলেন: এবারের লড়াই হবে চূড়ান্ত লড়াই। তারা (বিএনপি) বলেছিলো শেখ হাসিনার অধীনে নির্বাচনে আসবে না। এখন বিএনপি-জামায়াত নাকে খত দিয়ে নির্বাচন করছে। এখন বলছেন আওয়ামী লীগ পরাজিত হবে! তাদের বলে রাখতে চাই আওয়ামী লীগ কখনও পরাজিত হয় না৷ এবার ভোটের বিপ্লব হবে, ইনশাল্লাহ্। এমন বিপ্লব করবো বিএনপিকে খুঁজেও পাওয়া যাবে না।

বিএনপিকে জামায়াতের সঙ্গ ছাড়ার আহ্বান জানিয়ে ১৪ দলের এ মুখপাত্র বলেন: এখনও সময় আছে জামায়াতকে ছেড়ে মুক্তিযুদ্ধের পক্ষে আসেন। নাহলে এমন সময় আসবে মানুষের সামনে দাঁড়াতে পারবেন না। মেসি গোল মিস করতে পারে-নেইমার গোল মিস করতে পারে কিন্তু শেখ হাসিনা গোল মিস করবে না।

যে সকল নির্বাচনী আসনে বিএনপি থেকে জামায়াত এবং যুদ্ধাপরাধী পরিবারের সদস্যদের ধানের শীষে মনোনয়ন দেওয়া হয়েছে সে সকল জায়গায় ১৪ দলের পক্ষ থেকে বিজয় মঞ্চ করা হবে বলে জানান নাসিম।

Reneta

আগামী এক মাস গ্রামে গঞ্জে গিয়ে মুক্তিযোদ্ধাদের নৌকার পক্ষে কাজ করার আহ্বান জানান তিনি।

এসময় নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেন: বাংলাদেশে বহু দিবস আছে। এমনকি হাত ধোঁয়া দিবস পর্যন্ত আছে। পহেলা ডিসেম্বর আমরা মুক্তিযোদ্ধা দিবস পালন করার জন্য বহু বছর ধরে বলে আসছি। ভবিষ্যৎ প্রজন্ম যাতে আমাদের স্মরণ করতে পারে এজন্য ১ ডিসেম্বর মুক্তিযোদ্ধা দিবস পালনের জন্য আমরা বারবার বলে আসছি।

‘মাননীয় প্রধানমন্ত্রী আমরা বিশ্বাস করি, স্বাধীনতার ৪৬ বছর পরে বাংলাদেশে ২৫ মার্চ গণহত্যা দিবস পালনের সিদ্ধান্ত দিয়েছিলেন। আমরা তা সংসদে পাস করেছিলাম। এখন আমরা জাতীয় ভাবে ২৫ মার্চ গণহত্যা দিবস পালন করি। আন্তর্জাতিকভাবে গণহত্যা দিবস পালনের জন্য আপনি কাজ করে যাচ্ছেন। আমরা আপনাকে আহ্বান জানাবো, আমরা যারা মুক্তিযোদ্ধা আজকে জীবিত আছি এবং আমরা যখন থাকবো না, তখনও যেন মানুষ মুক্তিযোদ্ধা দিবসের মাধ্যমে আমাদের স্মরণ করতে পারে।’

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সমাজ কল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন বলেন: বিএনপির জামায়াতি রাজনীতিকে ড. কামালরা দেশেই শুধু না বিদেশেও জায়েজ করে দিতে চাইছে। আজকের দিনে ওই ষড়যন্ত্রর বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে।

এসময় তিনিও ১ ডিসেম্বর জাতীয়ভাবে মুক্তিযুদ্ধ দিবস পালনের দাবি জানান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আ স ম আবদুর রবকাদের সিদ্দিকীমুক্তিযোদ্ধা সমাবেশসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

এখনও লড়াইয়ের জন্য প্রস্তুত মমতা বন্দ্যোপাধ্যায়

জুলাই ১৬, ২০২৬

পিকফোর্ডের পানির বোতলে পেনাল্টি পরিকল্পনা, ফাঁস করে দিলো আর্জেন্টিনা

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

গত ২৪ ঘন্টায় হামে আরও ৮ জনের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

মা-বাবার তালাক বিরোধে সন্তানের ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

সৌদির কাছে ১৯৬ কোটি ডলারের অস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT