টাঙ্গাইল-৪ আসনের উপ-নির্বাচনে কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় দেওয়া রায় বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
বুধবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহার নেতৃত্বে আট সদস্যের আপিল বেঞ্চ এ রায় দেন।
এ রায়ের ফলে কালিহাতীতে নির্বাচন আয়োজনে কোনো বাধা নেই বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা।
গত বছরের ৪ ফেব্রুয়ারি হাইকোর্ট কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেন। এ আদেশের বিরুদ্ধে চেম্বার কোর্ট ওই বছরের ৭ ফেব্রুয়ারি হাইকোর্টের আদেশ স্থগিত না করে আপিল বিভাগে পাঠিয়ে দেন।
নির্বাচন কমিশনের (ইসি) পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী ড. ইয়াসিন খান। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন এ জে মোহাম্মদ আলী।
২০১৫ সালের ১৩ অক্টোবর ঋণখেলাপি হওয়ার অভিযোগে নির্বাচন কমিশন টাঙ্গাইল-৪ আসনের উপনির্বাচনে কাদের সিদ্দিকী ও তার স্ত্রী নাসরিন কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র বাতিল করে।







