চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাদেরের প্রশ্ন, ভারত কি আমাদের ক্ষমতায় বসাবে?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪৪ অপরাহ্ণ ২৬, এপ্রিল ২০১৮
রাজনীতি
A A

আওয়ামী লীগ প্রতিনিধি দলের সম্প্রতি ভারত সফরের পর জাতীয় নির্বাচনকে ঘিরে বিএনপির নানা অভিযোগের পরিপ্রেক্ষিতে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের পাল্টা প্রশ্ন ছুঁড়ে বলেছেন, ভারত কি আমাদের ক্ষমতায় বসাবে?

বৃহস্পতিবার বিকালে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলটির সম্পাদকমণ্ডলীর বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, মোদি সরকারের সঙ্গে নির্বাচন নিয়ে আমাদের কোন কথা হয়নি। এটা ছিলো পার্টি টু পার্টি ট্রুর। আমাদের যতোটুকু বলতে হয় বলেছি। আমরা নির্বাচনে জয়লাভ করবো। এর বাইরে কোন কথা হয়নি। এটা কার্টেসির ব্যাপার।

তিনি বলেন, যথা সময়ে বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে কে ক্ষমতায় আসবে তা নির্ধারণ করবে বাংলাদেশের জনগণ। ভারত কি কখনও আমাদের ক্ষমতায় বসিয়েছে? প্রশ্ন রাখেন কাদের।

‘ভারত একটি গণতন্ত্রের দেশ। তাদের গণতন্ত্রের একটা বিউটি রয়েছে। তারা কখনও আমাদের দেশের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না। এর আগেও আমরা হেরেছি তারা কি আমাদের ক্ষমতায় বসানোর চেষ্টা করেছে।’

কাদের যোগ করে বলেন: যদি আমাদের দেশের জনগণ চায় আমরা ক্ষমতায় আসবো। জনগণ না চাইলে আমরা কি জোর করে থাকবো। আমরা কোন বিদেশি শক্তির ওপর নির্ভর করে রাজনীতি করি না। বিদেশিরা সর্বোচ্চ আমাদের বন্ধু হয়ে পারে। ক্ষমতায় আনতে পারেনা। ক্ষমতা রাখার মালিক জনগণ।

ভারত সফরে বিষয়ে তিনি বলেন: আন্তরিক পরিবেশে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি’র সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। সেখানে আমরা আমাদের সুবিধা অসুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। তিস্তা-রোহিঙ্গা কোনটাই বাদ যায়নি।

বিএনপি নিয়েও কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

এসময় খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের জবাবে তিনি বলেন, ফখরুল সাহেব কি চিকিৎসা বিশেষজ্ঞ কিনা আমি জানতে চাই। এ বিষয়ে কথা বলবপন ডাক্তার। বেগম জিয়ার ব্যক্তিগত ডাক্তারও রয়েছেন। তারা তো কিছু বলছেন না। যদি ভেতরে কোন সমস্যা হয়ে থাকে অবশ্যই চিকিৎসার ব্যাবস্থা করা হবে। সরকার অবশ্যই মানবিক আচরণ করবে। তিনি রাজনীতি করেন বলে কেউ চাইবে না তার চিকিৎসা না হোক। আমাদের নেত্রী অমানবিক নয়।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, এনামুল হক শামীম, ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ, দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী আব্দুস সবুর, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন প্রমুখ।

ট্যাগ: আওয়ামী লীগ-ওবায়দুল কাদের
শেয়ারTweetPin2
পূর্ববর্তী

বাংলাদেশ ব্যাংকের অফিসার পদের নিয়োগ পরীক্ষার কেন্দ্র পরিবর্তন

পরবর্তী

৫৭ ধারার ব্যবহার-অপব্যবহার আমাদের কোথায় নিয়ে যাচ্ছে?

পরবর্তী

৫৭ ধারার ব্যবহার-অপব্যবহার আমাদের কোথায় নিয়ে যাচ্ছে?

নারীদের জন্য রাইডার সেবা 'ও বোন'

সর্বশেষ

ভারতের আগেই ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ নিয়ে যুক্তরাষ্ট্রে উন্মাদনা

আগস্ট ২৮, ২০২৬

বিদেশি উদ্ধারকারী দলকে না বলল নেপাল, নিজস্ব বাহিনীর ওপরই আস্থা

আগস্ট ২৮, ২০২৬

চ্যাম্পিয়ন্স লিগ ড্র: বার্সা-ম্যানসিটি শুরুতেই দেখা, রিয়াল-বায়ার্ন কেমন প্রতিপক্ষ পেল

আগস্ট ২৭, ২০২৬
পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে আরও দেশ যুক্ত হতে পারবে: পাকিস্তান

আগস্ট ২৭, ২০২৬

সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT