চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাদেরকে দেখতে ঢাকায় সিঙ্গাপুরের চিকিৎসক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩৭ অপরাহ্ণ ০৩, মার্চ ২০১৯
বাংলাদেশ
A A

হৃদরোগে আক্রান্ত হয়ে বিএসএমএমইউয়ে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা দেখতে এয়ার অ্যাম্বুলেন্সসহ ঢাকায় পৌঁছেছে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের একটি মেডিকেল টিম।

রোববার রাত পৌনে ৮টার দিকে দুই চিকিৎসকসহ মেডিকেল টিমের চার সদস্য হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) থাকা এ নেতাকে দেখছেন বলে বিএসএমএমইউ’র উপাচার্য কনক কান্তি বড়ুয়া নিশ্চিত করেছেন।

একজন বিশেষজ্ঞ চিকিৎসকের নেতৃত্বে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের চার সদস্যের এই মেডিকেল টিম ওবায়দুল কাদেরের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করবেন বলেও জানান তিনি।

আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ফারুক খান সাংবাদিকদের জানান, সিঙ্গাপুরের মেডিকেল টিমের সঙ্গে ওবায়দুল কাদেরর চিকিৎসার দায়িত্বে থাকা বিএসএমএমইউয়ের মেডিকেল টিমের মিটিং চলছে। মিটিং থেকে যে সিদ্ধান্ত আসবে, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এরই মধ্যে বিএসএমএমইউয়ের চিকিৎসকরা জানিয়েছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এখন  লাইফ সাপোর্টে। তাই আপাতত সিঙ্গাপুরে নেয়া সম্ভব নয়। অবস্থার কিছুটা উন্নতি হলে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেয়া হবে।

তবে সন্ধ্যায় তার শারীরিক অবস্থা নিয়ে চিকিৎসকরা সাংবাদিকদের জানান, তার অবস্থা স্থিতিশীল, তবে শঙ্কামুক্ত নন। তিনি হাত পা নাড়ছেন, চোখ মেলছেন এবং সাড়াও দিচ্ছেন। এভাবে যদি ১০ ঘণ্টা থাকে তাহলে ধরে নিতে হবে তিনি শঙ্কামুক্ত।

Reneta

বিএসএমএমইউ’র কার্ডিয়োলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. সৈয়দ আলী আহসান সেসময় বলেন, ২৪ থেকে ৭২ ঘণ্টা না যাওয়া পর্যন্ত কিছু বলা যাবে না। এখনো উনি ক্রিটিক্যাল অবস্থায় আছেন। উনার সুস্থতার জন্য দেশবাসীর কাছে আমি দোয়া প্রার্থনা করছি। এই অবস্থায় চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠালে স্ট্যাবিলিটি আনস্ট্যাবল হয়ে যেতে পারে।

রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীসহ অনেকেই বিএসএমএমইউতে চিকিৎসাধীন এ নেতাকে দেখে গেছেন।

রোববার ভোররাতে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে সকাল পৌনে আটটার দিকে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে বিএসএমএমইউ’র কার্ডিয়াক বিভাগে ভর্তি করা হয়। বর্তমানে হাসপাতালের সিসিইউয়ে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওবায়দুল কাদের
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT