চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাতার বিশ্বকাপের পথ ‘কঠিন’ মানছেন রোনালদো

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১৭ অপরাহ্ণ ১৫, জানুয়ারি ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

রাশিয়া বিশ্বকাপের টিকিট কাটতে ব্যর্থ ইটালি কি কাতারে যেতে পারবে? বর্তমান ইউরো চ্যাম্পিয়নদের পক্ষে উত্তরটা আসলে বিশ্বকাপে থাকবে না পর্তুগাল। সহজ কথায়, বিশ্বকাপের আসন্ন আসরে ইটালি এবং পর্তুগালের যেকোনো একটি দল পাবে খেলার সুযোগ। এরপরও আছে যদি কিন্তু। পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদোর মতে, ‘কঠিন লড়াই’ দেখতে যাচ্ছে বিশ্ব।

ইউরোপ অঞ্চলের বাছাইয়ে নতুন ধারার প্লে-অফে কঠিন চ্যালেঞ্জে পড়েছে পর্তুগিজ ও আজ্জুরিরা। গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন হতে ব্যর্থ দুটি দলের লড়তে হচ্ছে আসরে জায়গা করতে। সেখানেই যত ঝামেলা। প্লে-অফে খেলবে মোট ১২টি দল। যার মধ্য থেকে কাতারের টিকিট পাবে মাত্র ৩টি দেশ। তিন গ্রুপে ভাগ হওয়া রাউন্ডে একই গ্রুপে পড়েছে ইটালি, পর্তুগাল ও তুরস্ক। অর্থাৎ, এ তিন থেকে বাদ পড়তে যাচ্ছে যেকোন দুটি দল।

পর্তুগিজদের অধিনায়ক নিজের দল নিয়ে আশাবাদী। তবুও মনে করছেন, আসছে মার্চে অপেক্ষা করছে ‘বড় লড়াই’। বিশ্বাস, নিজেরা ততদিনে ফিরবেন কঠিন রূপে। লড়বেন একটি টিকিটের লড়াইয়ে।

‘আমরা জানি, আমাদের কঠিন লড়াই আছে— প্রথমে তুরস্ক। জিতলে, লড়তে হবে সম্ভবত ইটালির সঙ্গে। দেখি কী হয়। মার্চে আমরা প্রস্তুত হব, এটি একটি যুদ্ধের মতো। যা ফুটবল ভক্তদের জন্য দুর্দান্ত হবে।’

প্লে-অফ রাউন্ডে আসছে মার্চে তুরস্ককে আতিথেয়তা দিবে রোনালদোর দেশ। ২৪ মার্চের পাঁচদিন পর লড়বে ইটালির বিপক্ষে। গ্রুপে তিন দলের সেরা দল খেলতে পারবে কাতার বিশ্বকাপে। পথটা কঠিন মানছেন রোনালদো।

ফুটবলে পর্তুগিজদের হয়ে অভিষেকের পর ২০০৩ সাল থেকে এখন পর্যন্ত সব মেজর টুর্নামেন্টে খেলেছেন রোনালদো। এর মাঝে রয়েছে চারটি বিশ্বকাপ এবং পাঁচটি ইউরো। ছিলেন ২০০৪ ইউরো কাপের ফাইনালেও। এবার যদি পর্তুগাল কোয়ালিফাই করতে না পারে তাহলে এটাই হবে রোনালদোর দেশ ছাড়া প্রথম কোনো বৈশ্বিক আসর।

Reneta

‘এটা খুবই দুঃখজনক হবে যদি বিশ্বকাপে আমাদের লক্ষ্যে পৌঁছাতে না পারি। ফুটবলে এমনকি নিজের জীবনে আমরা কঠিন মুহূর্তগুলির মধ্য দিয়ে যাচ্ছি। তবে গুরুত্বপূর্ণ তা হল আমরা ফিরে আসতে পারি।’

চলতি বছরের নভেম্বরের ২১ তারিখে বেজে উঠবে বিশ্বকাপ ফুটবলের দামামা। মাসব্যাপী আসরটির পর্দা নামবে ডিসেম্বরের ১৮ তারিখ। যেখানে হয়ত থাকবেন না রোনালদোর পর্তুগাল নয়তো ইটালি। আবার দুই দলও না থাকতে পারে। যদি, তবু এবং কিন্তুর শেষ হতে অপেক্ষা মার্চ পর্যন্ত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২০২২ কাতার বিশ্বকাপইটালিতুরস্কপর্তুগালরোনালদোলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

কক্সবাজারে থৈ থৈ করছে বন্যার পানি।ছবি: প্রতিনিধি।

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী আতিক হাসান

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়েতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরে গেল বাংলাদেশ

জুলাই ৯, ২০২৬
২০২৫ সালের জুলাই মাসে জাপান, ভারত ও অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের সাথে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও

‘ইন্দো’ বাদ দেওয়ায় যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থান নিয়ে প্রশ্ন

জুলাই ৯, ২০২৬

আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জানালেন আইনমন্ত্রী

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT