চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাতারের পরিণতি যেন ইরাক বা লিবিয়ার মতো না হয়

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৭:০৮ অপরাহ্ণ ০৫, জুন ২০১৭
সম্পাদকীয়
A A
সম্পর্কচ্ছেদ-কাতার

মধ্যপ্রাচ্যে আবার উত্তেজনা। এ উত্তেজনা কাতারকে নিয়ে। জঙ্গিবাদ সমর্থন এবং উপসাগরীয় অঞ্চলকে অস্থিতিশীল করার অভিযোগ এনে মুসলিম বিশ্বের অন্যতম প্রভাবশালী দেশ সৌদি আরবের সঙ্গে মিশর, বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাত (ইউএই) দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে। পরে একইরকম ঘোষণা দিয়েছে লিবিয়া এবং ইয়েমেন। এই ইয়েমেনের হাউদি বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধরত সৌদি নেতৃত্বাধীন ৫৫ দেশের সামরিক জোট থেকেও বের করে দেয়া হয়েছে কাতারকে। ধারণা করা হচ্ছে, এই উত্তেজনা শুধু মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ থাকবে না; ছড়িয়ে পড়বে বিশ্ব রাজনীতিতেও। আন্তর্জাতিক বিশ্লেষকদের আশঙ্কা, কাতারের পরিণতি এমনকি সাদ্দাম হোসেনের ইরাক কিংবা মুয়াম্মার গাদ্দাফির লিবিয়ার মতো হতে পারে। এই ঘটনার বড় একটা প্রভাব বাংলাদেশের ওপরও পড়তে পারে। কারণ কাতার বাংলাদেশের অন্যতম শ্রমবাজার। ২০২২ সালে ফুটবল বিশ্বকাপের আয়োজক এ দেশটিতে এরইমধ্যে বহু বাংলাদেশি নির্মাণ শ্রমিক কর্মরত রয়েছেন। দীর্ঘদিনের প্রচেষ্টার পর সম্প্রতি সেদেশ থেকে তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির জন্য চুক্তি করেছে বাংলাদেশ। সেক্ষেত্রে দেশের জ্বালানিখাতেও একরকম সংকট তৈরি হতে পারে। কিন্তু কী এমন ঘটনা ঘটল যে কারণে দীর্ঘদিনের পরীক্ষিত একটি মিত্র দেশের বিরুদ্ধে এতটাই কঠোর হতে হলো সৌদি আরব এবং তার মিত্রদেরকে? প্রায় ৩০ লাখ জনসংখ্যার দেশ কাতার মূলত সুন্নী মুসলিম-সালাফি মতাদর্শে বিশ্বাসী। মোট জনসংখ্যার ৬৭ শতাংশ মুসলিম। এর মধ্যে ২০ শতাংশ শিয়া মতাদর্শের। হিন্দু ধর্মাবলম্বী ১৩. ৪ শতাংশ এবং সমান সংখ্যক খ্রিস্টান। বৌদ্ধদের সংখ্যা ৩ শতাংশ। অবশ্য ব্যবসা-বাণিজ্যের নিয়ন্ত্রণ মূলত শিয়াদের হাতে। সম্প্রতি কাতারের রাষ্ট্রায়ত্ব সংবাদ সংস্থা কাতার নিউজ এজেন্সি (কিউএনএ) হ্যাকিং এর শিকার হওয়ার পর থেকে উপসাগরীয় আরব দেশগুলোর দ্বন্দ্ব বাড়ে। হ্যাকিংয়ে দেখা যায়, কাতারের আমীর শেখ তামিম বিন হামাদ আল থানির উক্তি হিসেবে একটি বক্তব্য প্রচার করা হয় ওই সংবাদ সংস্থা থেকে। সেখানে বলা হয়, রাষ্ট্রপ্রধান শেখ তামিম ইরান, হামাস, হিজবুল্লাহ ও ইসরায়েলের প্রতি সমর্থন প্রকাশ করেছেন এবং বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বোধহয় বেশিদিন ক্ষমতায় থাকবেন না। যদিও এই বক্তব্যকে মিথ্যা দাবি করে শেখ তামিম বলেন, এমন কোন কথা কথাই তিনি বলেননি। তবে বিষয়টি আরো জটিল আকার ধারণ করে এর কয়েকদিন পর; যখন কাতারের আমিরের সঙ্গে ফোনালাপ করেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। শুধু তাই নয়; সম্প্রতি যুক্তরাষ্ট্রে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের হ্যাক হওয়া ইমেইলে দেখা যায় তিনি কাতারভিত্তিক টিভি চ্যানেল আল জাজিরাসহ সংশ্লিষ্ট অনেক ইস্যু নিয়ে আলোচনা করেছেন। এসব কারণেই মূলত পরিস্থিতি জটিল আকার ধারণ করে। তবে আমরা করি, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা সম্ভব। কারণ বিশ্বায়নের যুগে বিশ্বের যে কোন অঞ্চলের অস্থিতিশীলতা সারা পৃথিবীর ওপরই প্রভাব ফেলে। যার জ্বলন্ত উদাহরণ ইরাক, আফগানিস্তান, লিবিয়া ও সিরিয়া। আমরা আর কোন দেশকে ইরাক বা লিবিয়া হতে দেখতে চাই না। আমরা চাই এ সমস্যার শান্তিপূর্ণ সমাধান হোক।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কাতারকাতার বিশ্বকাপ ২০২২
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কোরবানীর চামড়া সংরক্ষণে বিনামূল্যে লবণ ও বিশেষ ঋণ সুবিধা দেবে সরকার

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

গৌতম আদানির বিরুদ্ধে ঘুষ-জালিয়াতির অভিযোগ প্রত্যাহার যুক্তরাষ্ট্রের

মে ১৯, ২০২৬

জ্বালানি পরিস্থিতি মোকাবেলায় অতিরিক্ত ৩৫ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নর্থ আমেরিকায় জামালপুর জেলা সমিতির নতুন কমিটি ঘোষণা

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে প্রবাসীর ৮ টুকরা মরদেহ উদ্ধার, জানা গেল চাঞ্চল্যকর তথ্য

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT