চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাজী হায়াতের ‘জয় বাংলা’ সিনেমায় বাপ্পী-মিতু

নাহিয়ান ইমননাহিয়ান ইমন
৬:৪৮ অপরাহ্ন ১৭, জুলাই ২০২১
বিনোদন
A A

২০২০-২১ অর্থবছরে সরকারি অনুদানে সিনেমা নির্মাণের জন্য অর্থ পেয়েছেন গুণী নির্মাতা কাজী হায়াৎ। যে সিনেমাটির নাম ‘জয় বাংলা’। এটি হতে যাচ্ছে বর্ষীয়ান এই নির্মাতার ৫১তম সিনেমা।

‘জয় বাংলা’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন হালের দুই ক্রেজ বাপ্পী চৌধুরী ও জাহারা মিতু।

‘জয় বাংলা’ সিনেমায় বাপ্পী-মিতুর চুক্তিবদ্ধ হওয়ার বিষয়টি জানিয়ে কাজী হায়াৎ চ্যানেল আই অনলাইনকে বলেন , সরকারি অনুদান পাওয়া আমার সিনেমায় প্রধান চরিত্রে দুজনকে কাস্ট করেছি। একজন চিত্রনায়ক বাপ্পী, অন্যজন জাহারা মিতু।

শুটিং পরিকল্পনা জানতে চাইলে অর্ধশত সিনেমার এই নির্মাতা জানান, এই মুহূর্তে দেশের যে অবস্থা তাতে আপাতত শুটিংয়ের কোনো পরিকল্পনা নেই। সরকারি আইন লঙ্ঘন করে গোপনে শুটিং করারও ইচ্ছে আমার নেই। সরকার যখন স্বাভাবিক অবস্থা ঘোষণা করবে, তখন আমি শুটিংয়ে যাবো। তার আগে সব গুছিয়ে রাখার চেষ্টা থাকবে।

চিত্রনায়ক বাপ্পী বলেন, বাংলাদেশের প্রত্যেক চলচ্চিত্রশিল্পীর স্বপ্ন থাকে কাজী হায়াতের পরিচালনায় কাজ করার। আমারও স্বপ্ন ছিল। সেই স্বপ্ন এবার পূরণ হতে যাচ্ছে। তাছাড়া মুনতাসীর মামুনের মত একজন লেখক এর গল্পে কাজ করতে পারাটা অনেক বড় ব্যাপার। ব্যক্তিগতভাবে তার লেখার ভক্ত আমি। সব মিলিয়ে এই কাজটি আমার ক্যারিয়ারের অন্যতম একটি সেরা কাজ যেন হয় সেই চেষ্টা করবো।

এরআগে ‘জয় বাংলা’ সিনেমাটিতে চুক্তিবদ্ধ হওয়ার বিষয়টি জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন মিতু। 

Reneta

মুঠোফোনের ওপাশ থেকে এই অভিনেত্রী চ্যানেল আই অনলাইনকে বলেন, জয় বাংলার গল্প ও চিত্রনাট্য করেছেন মুনতাসীর মামুন।

মিতু জানান, এই গল্প তার আগে থেকে পড়া। বলেন, করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা শুটে যাবো।

জাহারা মিতু বলেন, ‘সিনেমাটির গল্প ও চিত্রনাট্য মুনতাসীর মামুন করেছেন শুনেই রাজি হয়ে গেছি। এতো বড় মাপের একজন মানুষ তিনি। এতো চমৎকার একটি কাজে যুক্ত হতে পারে ভাগ্যবান মনে করছি।

জানা গেছে, টুঙ্গিপাড়া চলচ্চিত্রের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করছেন মিটু শিকদার। ২০২০-২১ অর্থবছরে সাধারণ শাখায় ৬৫ লাখ টাকা অনুদান পেয়েছে ‘জয় বাংলা।

এর আগে বাপ্পী-মিতু জুটি অপূর্ব রানার ‘যন্ত্রণা’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। গত মাসে এই সিনেমার শুটিং হওয়ার কথা থাকলেও করোনার কারণে পিছিয়ে যায়।

Jui  Banner Campaign
ট্যাগ: কাজী হায়াৎজয় বাংলাজাহারা মিতুবাপ্পীলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

বড় জয়ে শীর্ষ ধরে রাখল বার্সেলোনা

ফেব্রুয়ারি ৮, ২০২৬

জয় পেল ম্যানচেস্টার ইউনাইটেড-আর্সেনাল-চেলসি

ফেব্রুয়ারি ৭, ২০২৬

‘পাকিস্তান জিতেনি, আমরা খেলাটি হেরেছি’

ফেব্রুয়ারি ৭, ২০২৬

যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপ শুরু ভারতের

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি ‍সংগৃহীত

নির্বাচনে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ নেই : ইসি মাছউদ

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT