চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাজী জাফর আর নেই

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৫ অপরাহ্ণ ২৬, আগস্ট ২০১৫
রাজনীতি
A A

জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদ ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার সকাল ৭টার দিকে বাসায় হৃদরোগে আক্রান্ত হলে ইউনাইটেড হাসপাতালে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়।

কাজী জাফরের সহকারী ব্যক্তিগত সচিব (এপিএস) কামরুজ্জামান রনী চ্যানেল আই অনলাইনকে জানান, সকালে ঘুম থেকে ডেকে তোলা হয়। এরপর হৃদরোগে আক্রান্ত তিনি। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, তিন মেয়ে এবং স্ত্রী নিয়েই ছিলো কাজী জাফরের সংসার। দুই মেয়ে দেশে থাকলেও ছোট মেয়ে থাকে অস্ট্রেলিয়াতে।

রনী বলেন, সম্ভবত তার নিজ জেলা কুমিল্লাতেই দাফন করা হবে। তবে জানাজার বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।

কাজী জাফরের ব্যক্তিগত সহকারী গোলাম মোস্তফা চ্যানেল আই অনলাইনকে বলেন, আজ তার (কাজী জাফর) কুমিল্লায় যাওয়ার কথা ছিলো। সকালে রেডি হতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি।

তিনি জানান, আগামীকাল বাদ জুম্মা বায়তুল মোকাররম মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে।

তার মৃত্যুতে শোক প্রকাশ করে পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সন ও ২০ দলীয় জোট নেতা বেগম খালেদা জিয়া। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন শোক জানিয়েছে।

কাজী জাফর ১৯৩৯ সালে ১লা জুলাই কুমিল্লার চিওড়া কাজী পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি খুলনা জিলা স্কুল থেকে মেট্রিকে প্রথম বিভাগে উত্তীর্ণ হন। পরে রাজশাহী সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে বিএ অর্নাস এবং এম এ পাশ করেন।

তিনি ১৯৫৯-১৯৬১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস সমিতির সাধারণ সম্পাদক ছিলেন। ছাত্রনেতা হিসেবে কাজী জাফর ছাত্র ইউনিয়নের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি ১৯৬২-১৯৬৩ সাল পর্যন্ত অবিভক্ত পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের (এসপু) সাধারণ সম্পাদক ছিলেন। ১৯৬২ সালে তিনি সামরিক শাসন ও শরীফ শিক্ষা কমিশন বিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

ছাত্র জীবন শেষে কাজী জাফর শ্রমিক রাজনীতির সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলেন। ১৯৬৭-১৯৮৫ সাল পর্যন্ত তিনি বাংলা শ্রমিক ফেডারেশনের সভাপতি ছিলেন। এরপর ১৯৭২ সালে ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

১৯৭৪ সাল থেকে ১৯৮৬ পর্যন্ত তিনি ইউনাইটেড পিপলস পার্টির (ইউপিপি) প্রথমে সাধারণ সম্পাদক এবং পরে চেয়ারম্যান হিসেবে সক্রিয়ভাবে পার্টির সাংগঠিক দায়িত্বের পাশাপাশি জাতীয় রাজনীতিতে কার্যকরী ভূমিকা রাখেন।

১৯৭৮ সালে কাজী জাফর তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মন্ত্রিপরিষদে শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন। ১৯৮৬ সালে জাতীয় পার্টির জন্মলগ্ন থেকে ২০১৩ সাল পর্যন্ত প্রেসিডিয়াম সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

এরপর ২০১৩ সালে বিশেষ কাউন্সিলের মাধ্যমে জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান নির্বাচিত হন। এরআগে জাতীয় পার্টি (এরশাদ) থেকে তাকে বহিস্কার করা হয়।

তিনি দীর্ঘদিন নানান শারীরিক অসুস্থতায় ভূগছিলেন।

ট্যাগ: কাজী জাফরকাজী জাফর আহমেদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিকালে বিএনপি’র জরুরী সংবাদ সম্মেলন

পরবর্তী

কবি নজরুলের ৩৯তম প্রয়াণ দিবস আজ

পরবর্তী

কবি নজরুলের ৩৯তম প্রয়াণ দিবস আজ

ইউটিউব চালু করলো গেইমিং প্ল্যাটফর্ম

সর্বশেষ

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT