চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাজী আনোয়ার হোসেনের গল্পে প্রথম টেলিছবি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫৩ অপরাহ্ণ ২৩, ফেব্রুয়ারি ২০২২
বিনোদন
A A

ষাটের দশকের মধ্যভাগে ‘মাসুদ রানা’ নামক গুপ্তচর চরিত্র সৃষ্টি করে ব্যাপক আলোড়ন ফেলে দিয়েছিলেন লেখক, অনুবাদক ও প্রকাশক কাজী আনোয়ার হোসেন। গেল মাসেই প্রয়াত হয়েছেন ‘মাসুদ রানা’ সিরিজের এই স্রষ্টা। তার লেখা গল্পে প্রথমবার আসছে একটি টেলিছবি।

চ্যানেল আইয়ের জন্য নির্মিত কাজী আনোয়ার হোসেনের লেখা গল্পে টেলিছবির নাম ‘নিখুঁত ছক’। এটি পরিচালনা করেছেন গোলাম হাবিব লিটু। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) ৩টা ৫ মিনিটে দর্শক এটি উপভোগ করতে পারবেন।

নির্মাতা লিটু চ্যানেল আই অনলাইনকে বলেন, কাজী দা’র বহু দুর্দান্ত সব গল্প আছে, যেগুলো নিয়ে টেলিভিশনে কাজ করা সম্ভব। তার মধ্য থেকেই একটি ছোট গল্প নিয়ে ‘নিখুঁত ছক’ নির্মাণ করেছি। তার মৃত্যুর পর তো বটেই, টেলিভিশনেই তার গল্পে এটি হতে যাচ্ছে প্রথম কোনো টেলিছবি।

নির্মাতা জানান, চলতি মাসের ৯ ও ১০ তারিখে রাজধানীর বিভিন্ন লোকেশনে সম্পন্ন করেছেন ‘নিখুঁত ছক’ এর কাজ। এতে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, সজল, ফারহানা মিলি ও দাউদ।

বিপত্নীক আন্দালিবের চরিত্রে শহীদুজ্জামান সেলিম

টেলিছবির গল্পে দেখা যাবে, ধনী বিপত্নীক পঞ্চাশ বছর বয়সী আন্দালিব চৌধুরী। একমাত্র ছেলে সোহানকে নিয়ে বেশ কেটে যাচ্ছিল দিন। এমন সময় তার জীবনে এলো রুমা নামের ২৫ বয়সী এক মেয়ে (মিলি)। মেয়েটি ছিল তার পিএ। মেয়েটির সাত কুলে কেউ নেই। বেশ মায়া পড়ে গেল মেয়েটির প্রতি। সেখান থেকে তা আস্তে আস্তে পরিণত হলো ভালোবাসায়। বিয়েও হলো। বিয়ের কয়েকদিনের মাথায় বিশ্বস্ততাও অর্জন করলো। আন্দালিব মেয়েটিকে নমিনি করে দিল বেশ কিছু ব্যাংক ব্যালেন্স। ওদিকে কিছু দিন পরে পিএ হিসেবে এলো ইকবাল নামের সুদর্শন এক যুবক (সজল)। রুমা ও ইকবালের মাঝে প্রেম জন্মালো। তারা কিছু দিনের মাথায় পরিকল্পনা করলো আন্দালিব সাহেবকে খুন করবে…! শেষ পর্যন্ত কী হয়? জানতে হলে দেখতে হবে ‘নিখুঁত ছক’।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কাজী আনোয়ার হোসেনচ্যানেল আইটেলিছবিনাটকফারহানা মিলিমাসুদ রানালিটুলিড বিনোদনশহীদুজ্জামান সেলিমসজলসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ফেডারেশন কাপে যেসব সেরার পুরস্কার ডোরিয়েলটনের হাতে

মে ২০, ২০২৬

সিএনজি-ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

মে ২০, ২০২৬

৬ মাসে কী পেল চট্টগ্রাম? জানালেন ডিসি জাহিদ

মে ২০, ২০২৬

মিরপুরে পেশাগত দায়িত্ব পালনকালে ২ সাংবাদিকের ওপর হামলা

মে ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

মিরপুরে শিশু হত্যার ঘটনায় গ্রেপ্তার সোহেল রানার দায় স্বীকার

মে ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT