অবশেষে নিরাপত্তা শংকা কাটিয়ে ইংল্যান্ড ক্রিকেট দল বাংলাদেশ সফর আসছেন। এ সফর ঘিরে বেশকিছু দিন ধরে ক্রিকেটবোদ্ধাসহ জনমনে শংকা ছিলো। কিন্তু প্রবাসী ক্রীড়া-সাংবাদিক ফরহাদ টিটোর এ বিষয়টি নিয়ে কোনো প্রকার শংকা ছিল না। তিনি মনে-প্রাণে বিশ্বাস করতেন ইংল্যান্ড ক্রিকেট বাংলাদেশ সফরে আসবেন।
তিনি গত জুলাইয়ে ফেসবুকে জানিয়েছিলেন তার আশার কথা, আর বৃহস্পতিবার এসেছে ইংলিশদের ঘোষণা।
সেই পুরোনো লেখা আর ইংল্যান্ডের সফরে আসার ঘোষণা নিয়ে শুক্রবার ফরহাদ টিটো লিখেছেন: ইংল্যান্ডের বাংলাদেশ সফর নিয়ে দেশে তখন সবাই উদ্বিগ্ন। ক্রিকেটবিজ্ঞ, বোদ্ধা প্রায় সবাই বলছিলেন ইংল্যান্ড খুব সম্ভবত বাতিল করছে ট্যুর। অনেকে তো লিখেই দিয়েছিলেন, আর সম্ভাবনা নেই । অনেক হিসাব-নিকাশ শেষে আমার মনে হচ্ছিলো ইংল্যান্ড মানা করবে না।
জুলাইর ২ তারিখে ফেইসবুকে আমার পোস্টের স্ক্রিনশট(ম্যানুয়েল) দিলাম । কাঙালের কথা বাসি হইলে ফলে… হাহাহা










