চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাকতালীয় বলে কিছুই নেই: মাশরাফী

সাজ্জাদ খান সাজ্জাদ খান
১১:২৮ অপরাহ্ণ ০৯, ডিসেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

বাংলাদেশের শততম ওয়ানডেতে ম্যাচসেরা হয়েছিলেন মাশরাফী বিন মোর্ত্তজা। ২০০৪ সালের ২৬ ডিসেম্বর, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ভারতকে প্রথমবার বাংলাদেশ হারায় নড়াইল এক্সপ্রেসের অলরাউন্ড নৈপুণ্যে। ১৪ বছর পর আরেকটি ডিসেম্বরে নিজের ২০০তম ওয়ানডেতেও ম্যাচসেরা হলেন ক্যাপ্টেন ফ্যান্টাসটিক।

মাইলফলকের ম্যাচ কিংবা নিজের কীর্তিতে আবেগ কখনোই ছুঁতে পারে না মাশরাফীকে। দলের সাফল্য ছাড়া ভাবনায় থাকে না অন্যকিছু। কিন্তু মাইলফলকের ম্যাচে আবার সেরা পারফরম্যান্স করে বসেন মাশরাফী। ব্যাপারটা কি কাকতালীয়? অনেকটা দার্শনিক জবাবই দিলেন অধিনায়ক।

‘১০০তম ম্যাচেরটা মনে আছে। বোধহয় ভারতের সঙ্গে ম্যাচ ছিল, বঙ্গবন্ধু স্টেডিয়ামে। এটা অনেক দিন মনে ছিল, এখনও আছে। আজকেরটা তো এখনই হল, ভোলার তো সুযোগ নাই। আসলে দুনিয়ায় কো-ইনসিডেন্স বলে কিছু নেই, আমরা বানাই। ঘটনা ঘটে, এই আর কি।’

দেশের ১০০তম ম্যাচে ব্যাট হাতে ৩১ রান করার পর বল হাতে মাশরাফী নেন দুটি উইকেট। ৯ ওভারে মাত্র ৩৬ রান দিয়ে সাজঘরে পাঠান বীরেন্দ্রর শেবাগ ও মহেন্দ্র সিং ধোনিকে। বাংলাদেশের দেয়া ২৩০ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ২১৪ রানে গুটিয়ে যায় ভারত।

রোববার মিরপুরে নিজের ২০০তম ম্যাচে তিন উইন্ডিজ ব্যাটসম্যানকে সাজঘরে পাঠান মাশরাফী। ১০ ওভারে দেন মাত্র ৩০ রান। অধিনায়কের অসাধারণ বোলিংয়ে বাংলাদেশের লক্ষ্যটা থাকে নাগালের মধ্যেই। পরে ৮৯ বল ও ৫ উইকেট হাতে রেখে ১৯৬ রান তাড়া করে সহজেই ম্যাচ জিতে তিন ওয়ানডের সিরিজে লিড নেয় টাইগাররা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মাশরাফীলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এক দফা ঘোষণার নেপথ্যের ইতিহাস তুলে ধরলেন আবদুল কাদের

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক ছাত্রনেতা সৈয়দ উপল বখত মারা গেছেন

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশের ৮ কর্মকর্তাকে বদলি

আগস্ট ৩, ২০২৬

‘ফাইনালে হারলেও স্কালোনির দলই ইতিহাসের সেরা’

আগস্ট ৩, ২০২৬

ইনফান্তিনোর বিতর্কিত বিশ্বকাপ পরিকল্পনা ঠেকাতে সামনে ছিলেন দুই নারী

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT