চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাউন্সিলে শেখ হাসিনার বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললো বিএনপি

পরাগ আজিমপরাগ আজিম
৬:২৪ অপরাহ্ণ ২৪, অক্টোবর ২০১৬
রাজনীতি
A A

আওয়ামী লীগের কাউন্সিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপিকে কোনভাবেই ক্ষমতায় আসতে দেয়া হবে না বলেছেন, বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

প্রধানমন্ত্রীর এই বক্তব্যকে বিপজ্জনক উল্লেখ করে মির্জা ফখরুল বলেছেন, জোর করে ক্ষমতায় আসতে চাইলে ভোটের কোন দরকার নেই। নতুন করে আজ্ঞাবহ নির্বাচন কমিশন গঠনেরও দরকার নেই।

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সোমবার এক সভায় তিনি এ মন্তব্য করেন।

বিএনপির সাবেক সহ-সভাপতি মরহুম আফসার আহমেদ সিদ্দিকীর ১৫তম মৃত্যুবার্ষিকী স্মরণে এ আলোচনা সভায় আয়োজন করে আফসার আহমেদ সিদ্দিকী স্মৃতি ফাউন্ডেশন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা কাউন্সিলে বলেছেন বিএনপিকে ক্ষমতায় আসতে দেয়া হবে না। আওয়ামী লীগকে আবারো ক্ষমতায় আনতে হবে। ওনার এ বক্তব্যেই স্পষ্ট হয়ে গেছে তাদের লক্ষ্য কী, তারা কী করতে চান। শেখ হাসিনার এ বক্তব্য গণতন্ত্রের জন্য বিপজ্জনক।’

বর্তমান নির্বাচন কমিশনের সমালোচনা ও ভবিষ্যতের নির্বাচন কমিশন কেমন হওয়া উচিত সে বিষয়েও কথা বলেন বিএনপি মহাসচিব।

Reneta

আওয়ামী লীগের কাউন্সিলে শেখ হাসিনার আগামী নির্বাচনের জন্য নেতাকর্মীদের প্রস্তুতি নিতে বলেছেন এমনটা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘প্রস্তুতির দরকার কী? আপনারা তো গতবার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ক্ষমতায় চলে এসেছেন বিনা ভোটে। ভোটের বা দরকার কি? ঘোষণা করে দিলেই হয়, আমরা আবার পাঁচ বছরের জন্য ক্ষমতায় চলে গেলাম। তাহলে তো এ নাটকের প্রয়োজন নেই।’

বর্তমান নির্বাচন কমিশনকে ‘সরকারের নীলনকশা বাস্তবায়নের সহযোগী’ বলেও মন্তব্য করেন ফখরুল।

আলোচনায় বক্তারা বলেন, গনতন্ত্র না থাকলে দেশে টেকসই উন্নয়ন সম্ভব নয়।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশে বসছে এশিয়ান কারাতের বড় আসর

জুলাই ১৫, ২০২৬

জিম্বাবুয়েতে টি-টুয়েন্টিতেও হার দিয়ে শুরু বাংলাদেশের

জুলাই ১৫, ২০২৬

এইচএসসি নিয়ে সংসদে শিক্ষামন্ত্রীর ঘোষণা

জুলাই ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

উৎসব ও সিওটিআরআই-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

জুলাই ১৫, ২০২৬

গাজীপুরে পুলিশের বিশেষ অভিযানে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT