চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘কাউন্টার অ্যাটাক’ করতে চান মুশফিক

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৭:১২ অপরাহ্ণ ০৩, সেপ্টেম্বর ২০১৭
স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার মুশফিক প্রেস কনফারেন্সে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

টেস্টের ভেতর টেস্ট। চোখে চোখে যুদ্ধ। যুদ্ধ মুখের কথায়। টেস্ট ক্রিকেট মানেই এমন রোমাঞ্চ। যেটা দেখা গেছে মিরপুরে। ব্যাটে-বলের লড়াইয়ের পাশাপাশি শারীরিক ভাষায়ও অস্ট্রেলিয়াকে প্রতি মুহূর্তে কাবু করেন মুশফিকরা। দ্বিতীয় টেস্টের আগে বাংলাদেশ অধিনায়ক জানিয়ে দিলেন, এবারও আগ্রাসী ক্রিকেট আর কাউন্টার অ্যাটাক করে খেলবে তার দল।

‘প্রথম টেস্টের আগেও আমি বলেছি, আমাদের চেষ্টা থাকবে প্রতিটা ম্যাচ জয়ের। অবশ্যই ২-০ করার জন্য যা যা করা দরকার আমরা করবো। এখানে নিরাপদ থাকা বলতে কোনো অপশন নাই। আপনি যতই নিরাপদ খেলেন না কেন এমন দলের সঙ্গে কখনও জিততে পারবেন না। ওরা যতই আগ্রাসী ক্রিকেট খেলুক আমরা তার চেয়ে বেশি ভালো ও আগ্রাসী ক্রিকেট খেলার চেষ্টা করবো। কাউন্টার অ্যাটাক করে খেলার চেষ্টা করবো।’ বলছিলেন মুশফিক।

এই আগ্রাসী ক্রিকেট খেলেই মিরপুর টেস্টে ২০ রানের জয় পায় বাংলাদেশ। ম্যাচের শুরুতেই ১০ রানে বাংলাদেশের তিন উইকেট ফেলে দিয়ে চাপে ফেলেছিল অজিরা। সেখান থেকে সাকিব-তামিম ১৫৫ রানের জুটি গড়ে পাল্টা জবাব দেন। ম্যাচের শেষ ইনিংসে স্মিথ-ওয়ার্নার বড় জুটি গড়ে ম্যাচ নিয়ে যাচ্ছিলেন সফরকারীদের দিকে। সেই জুটি ভেঙে আবার খেলায় ফিরে আসে বাংলাদেশ।

‘আমাদের কাজগুলো ঠিকঠাক করতে হবে। আমার মনে হয় প্রথম টেস্টে আমরা যা করেছি; তা করতে হবে। অনেক চাপের মুহূর্ত থেকে আমরা বেরিয়ে এসেছি। যেমন ১০ রানে তিন উইকেট পড়ে যাওয়ার পরও আমরা সেখান থেকে ঘুরে দাঁড়িয়েছি। দ্বিতীয় ইনিংসে স্মিথ-ওয়ার্নারের জুটিটাও আমরা ভাঙতে পেরেছি। এই বিশ্বাসগুলো, আমাদের আত্মবিশ্বাসী করেছে। এই আত্মবিশ্বাসগুলো আমাদের থাকতে হবে।’

মুশফিক বেশিরভাগ সময় নিজেদের জয়গান গাইলেও প্রতিপক্ষকে সমীহ  করতে ভোলেননি, ‘ফলের পর অনেকে খুশিতে আত্মহারা হয়ে যায়। শেষ টেস্টের পরই বলেছি… আমরা সব সময় বলে এসেছি, এরকম সুযোগ আমাদের সব সময় আসে না। আবার এরকম ফলও আসে না। এটা ভালো দিক যে আমরা ১-০ তে এগিয়ে আছি। তারপরও অস্ট্রেলিয়া অনেক শক্তিশালী দল। তারা জানে চাপের মধ্যে কীভাবে খেলতে হয়। আমরা শেষ দুই সিরিজে প্রথম টেস্ট হারার পর তো ভালোভাবে দ্বিতীয় ম্যাচে ফিরেছি। মানসিকভাবে আমরা কতটুকু উন্নতি করেছি এটাও কিন্তু তার প্রমাণ দেয়।’

চট্টগ্রাম টেস্ট জিতলে অধিনায়ক হিসেবেও খ্যাতি পাবেন মুশফিক। অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করা দলের অধিনায়ক হতে পারা তো কম গর্বের হবে না। এমন মাইলফলকের সামনে দাঁড়িয়ে মুশফিক হাঁটলেন পেছনে। জানালেন টেস্টে যে সাফল্য আসতে শুরু করেছে সেটি ছিল অবধারিত ও সময়ের ব্যাপার।

Reneta

‘টেস্টে বাংলাদেশ যেভাবে উন্নতি করছে তাতে এটা অবধারিত ছিল। কারণ আমাদের দলে এমন কয়েকজন খেলোয়াড় আছে যারা ধারাবাহিকভাবে ভালো করছে। এমন একটা দল ভালো করলে টেস্টে উন্নতি করতে বাধ্য। এখানে ব্যক্তিগত মাইলফলকের কোনো ব্যাপার নেই। ব্যক্তিগতভাবে আমি অবশ্যই চাইবো অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিততে, আর সেটা যেন ২-০ হয়।’

ছবি: সাকিব উল ইসলাম।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাবার দেয়া নতুন জামায় মুক্তামনির ঈদ

পরবর্তী

মাংস খাওয়া ভালো নাকি খারাপ?

পরবর্তী
মাংস খাওয়া ভালো নাকি খারাপ

মাংস খাওয়া ভালো নাকি খারাপ?

কলসিন্দুরের মেয়েরা রাস্তা ব্যবহার করছে, একটি সাইকেল ও দুই শিশু. Channel i News - চ্যানেল আই নিউজ

সাইকেলের পর এবার রাস্তা পেল কলসিন্দুরের মেয়েরা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শেরপুরে পাহাড়ি ঢলে বেইলি সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন

জুলাই ২০, ২০২৬

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

৪ প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও পাঁচ শিশুর মৃত্যু

জুলাই ২০, ২০২৬

অপরাজিত থাকার অনন্য রেকর্ডটা এখন স্পেনের

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT