চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কসোভোর প্রেসিডেন্টের কাছে বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৭ অপরাহ্ণ ০২, জুলাই ২০২১
প্রবাস সংবাদ
A A
বাংলাদেশের রাষ্ট্রদূত কসোভো প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

কসোভো প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট ড. ভিয়োসা ওসমানি সাদ্রিয়ঁর কাছে অনাবাসিক রাষ্ট্রদূত হিসেবে জার্মানিতে নিয়মিত দায়িত্বে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মোশাররফ হোসেন ভূঁইয়া পরিচয়পত্র পেশ করেছেন।    

সেদেশের সময় অনুযায়ী গত বুধবার এক অনাড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে কসোভো প্রজাতন্ত্রের প্রেসিডেন্টের কাছে তিনি পরিচয়পত্র পেশ করেন।

পরিচয়পত্র পেশের পর কসোভো’র প্রেসিডেন্টের সাথে রাষ্ট্রদূতের এক একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়।

এ সময় রাষ্ট্রদূত কসোভো’র প্রেসিডেন্টকে বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন। সেদেশের প্রেসিডেন্ট, রাষ্ট্রদূতকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে বলেন দুই দেশের মধ্যে চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও ফলপ্রসূ এবং মজবুত করা সম্ভব।

এছাড়া কোভিড-১৯ অতিমারী প্রতিরোধ ও ভ্যাকসিন সমস্যা, বিনিয়োগ ও বাণিজ্যিক সম্পর্ক উন্নয়ন সম্ভাবনা, দ্বৈত কর পরিহার চুক্তি সম্পাদন, কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টের জন্য ভিসা প্রক্রিয়া সহজিকরণ, দু’দেশের জনগণের মধ্যে সাংস্কৃতিক বিনিময় ও ফলপ্রসূ সংযোগ ইত্যাদি বিষয়ে উভয় পক্ষ মতবিনিময় করেন।

জাতিসংঘসহ আন্তর্জাতিক বিভিন্ন পরিমণ্ডলে নতুন দেশ হিসেবে কসোভো’র প্রতি বাংলাদেশের সমর্থনের বিষয়ে কসোভো’র প্রেসিডেন্ট তার প্রত্যাশা ব্যক্ত করেন।

জবাবে মোশাররফ ভূঁইয়া স্বাধীনতার জন্য কসোভো ও বাংলাদেশের মুক্তিকামী মানুষের একই রকমের ত্যাগ স্বীকার ও মুক্তি সংগ্রামের বিষয় উল্লেখ করেন। কসোভো’র প্রতি বাংলাদেশের সমর্থনের আশ্বাস জানিয়ে তিনি বলেন, কসোভোর পাশে দাঁড়ানোর জন্য বাংলাদেশ সবসময়ই প্রস্তুুত আছে। এছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অব্যাহত ও অভূতপুর্ব সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের বিষয়েও  রাষ্ট্রদূত, কসোভোর প্রেসিডেন্টকে অবহিত করেন।

বৈঠক শেষে কসোভোর প্রেসিডেন্ট বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর জন্য রাষ্ট্রদূতের মাধ্যমে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করেন।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘পড়ালেখাই আমার একমাত্র অর্জন, চেহারা নয়’

পরবর্তী

রাবেয়া খাতুনের ‘লা পেরুজের সুর্যাস্ত’ অবলম্বনে ঈদের নাটক

পরবর্তী
নাটকের বিভিন্ন চরিত্রের দৃশ্য, রাবেয়া খাতুনসহ অন্যান্য অভিনেতা-অভিনেত্রী. Channel i News - চ্যানেল আই নিউজ

রাবেয়া খাতুনের 'লা পেরুজের সুর্যাস্ত' অবলম্বনে ঈদের নাটক

কুবি বিশ্ববিদ্যালয়ের প্রধান ভবনের ছবি, বাংলায় লেখা সাইনবোর্ডসহ. Channel i News - চ্যানেল আই নিউজ

কুবি শিক্ষকের প্রতি অবিচারে ক্ষুব্ধ মিডিয়া এডুকেটরস নেটওয়ার্ক

সর্বশেষ

ভারতের আগেই ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ নিয়ে যুক্তরাষ্ট্রে উন্মাদনা

আগস্ট ২৮, ২০২৬

বিদেশি উদ্ধারকারী দলকে না বলল নেপাল, নিজস্ব বাহিনীর ওপরই আস্থা

আগস্ট ২৮, ২০২৬

চ্যাম্পিয়ন্স লিগ ড্র: বার্সা-ম্যানসিটি শুরুতেই দেখা, রিয়াল-বায়ার্ন কেমন প্রতিপক্ষ পেল

আগস্ট ২৭, ২০২৬
পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে আরও দেশ যুক্ত হতে পারবে: পাকিস্তান

আগস্ট ২৭, ২০২৬

সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT