স্প্যানিশ লা লিগা ফুটবলে দুর্বল লাস পালমাসের মাঠে বার্সেলোনা ২-১ গোলের কষ্টার্জিত জয় পেয়েছে।
ম্যাচের ৬ মিনিটেই লুইস সুয়ারেস বার্সেলোনাকে এগিয়ে নিলেও দশম মিনিটেই সমতা ফেরাতে দেরি করেনি স্বাগতিক লাস পালমাস। তবে ম্যাচের ৩৯তম মিনিটেই জয়সূচক গোলটি করেন নেইমার।
সুয়ারেস বেশ কয়েকটি সুযোগ নষ্ট না করলে অবশ্য বড় ব্যবধানেই জিততে পারতো লা লিগার বর্তমান চ্যাম্পিয়নরা।
লা লিগার এই মৌসুমে সুয়ারেসের গোল হলো সর্বোচ্চ ২৫টি। ২১টি গোল নিয়ে তার পরে আছেন রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো।
এই জয়ে ২৫ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে অনেকটাই এগিয়ে শিরোপা প্রত্যাশী বার্সেলোনা।







