রাজধানীর কল্যাণপুরের ৯নং নতুনবাজার বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
ফায়ার সার্ভিস আগুন লাগার খবর পায় রাত ৮টা ৫০ মিনিটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট।
রোববার ২০ মার্চ রাতে নতুনবাজারের বেলতলা এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাসেল ফারুক বলেন, আগুন নিয়ন্ত্রণের জন্য ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট ঘটনাস্থলে আছে। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
স্থানীয়রা জানিয়েছেন, অগ্নিকাণ্ডের পরপরই তা বস্তির বিভিন্ন ঘরে ছড়িয়ে পড়ে। এতে আতঙ্কিত হয়ে লোকজন দিগ্বিদিক ছোটাছুটি করতে থাকেন। অনেকেই ঘরের মালামাল সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন।







