চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘কল্যাণপুরের জঙ্গি আস্তানায় অভিযানের তদন্ত রিপোর্ট শিগগিরই আদালতে দেওয়া হবে’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২৯ অপরাহ্ণ ২৫, জুলাই ২০১৭
অপরাধ
A A
ফাইল ছবি

ফাইল ছবি

রাজধানীর কল্যাণপুরে একটি জঙ্গি আস্তানায় গত বছরের ২৬ জুলাই পুলিশের অভিযান ‘স্টর্ম ২৬’-এর মামলার তদন্ত প্রতিবেদন খুব শিগগিরই আদালতে জমা দেয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।

মঙ্গলবার রাজধানীর ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের একথা জানান তিনি।

এ সময় তিনি বলেন, কল্যাণপুরের অভিযানে নিহত ৯ জঙ্গির মধ্যে ৮ জনের ময়না তদন্তের প্রতিবেদন আরো দু সপ্তাহ আগে পাওয়া গেছে। তবে এক জঙ্গির পরিচয় এখনও পর্যন্ত শনাক্ত করা যায়নি। এদিকে, এ মামলায় আরো পাঁচজন আসামির মধ্যে তিন জনের জবানবন্দী নেয়া হয়েছে।

এ মামলার একজন পলাতক আসামি ইকবাল সম্পর্কে পুলিশের কাছে কী তথ্য আছে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তার বিষয়ে কোনও তথ্য পাওয়া যায়নি। তবে আমাদের ধারণা অন্য কোনও জঙ্গি বিরোধী অভিযানে ইকবাল নিহত হতে পারে।’

মনিরুল ইসলাম বলেন: অপারেশন স্ট্রম-২৬ ছিল বাংলাদেশের আইন-শৃঙ্খলা বাহিনীর ঘুরে দাঁড়ানোর অভিযান ও টার্নিং পয়েন্ট। হলি আর্টিজানের ঘটনার পর দেশে আরও জঙ্গি হামলার কিছু তথ্য পাওয়া গিয়েছিল। সেখানের তথ্যের সূত্র ধরেই কল্যাণপুরে অভিযান পরিচালিত হয়। আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে তথ্য ছিল যে, জঙ্গিরা খুব দ্রুত ৩/৪টি জায়গায় বড় ধরনের হামলা চালাতে পারে। এ তথ্য পেয়েই জঙ্গি বিরোধী অভিযানের অংশ হিসেবে কল্যাণপুরে অভিযান চালানো হয়।

গত বছরের ২৬ জুলাই রাত ১টার দিকে কল্যাণপুরের ৫ নম্বর রোডে ‘জাহাজ বিল্ডিং’ নামে পরিচিত সাততলা ভবনটিতে অভিযানে যান পুলিশ সদস্যরা। এ সময় ভবনের পঞ্চম তলা থেকে জঙ্গিরা ককটেল ছোড়ে। পরে ভবনটির আশপাশের এলাকা ঘিরে ফেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। রাতভর পরিকল্পনার পর ভোর ৫টা ৫১ মিনিটে শুরু হয় ‘অপারেশন স্টর্ম টোয়েন্টিসিক্স’। ঘণ্টাখানেক সময় ধরে গুলির শব্দে প্রকম্পিত হয়ে ওঠে পুরো এলাকা। এরপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ভবনের নিয়ন্ত্রণ নেয়।পরে ঘটনাস্থলেই নব্য জেএমবির ৯ জঙ্গি নিহত হয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কল্যাণপুরে জঙ্গি আস্তানা
শেয়ারTweetPin

সর্বশেষ

হৃদয়-শামীমের ঝড়ো ব্যাটিংয়ে রেকর্ড গড়া জয় বাংলাদেশের

এপ্রিল ২৭, ২০২৬

কৌশলগত কারণে পাকিস্তানের বিপক্ষে টেস্ট দলে নেই মুরাদ

এপ্রিল ২৭, ২০২৬

বাফুফের অধীনে শুরু হয়েছে অনূর্ধ্ব-১৫ ন্যাশনাল ট্রায়াল

এপ্রিল ২৭, ২০২৬

‘ফিউচার স্টারস’ নামে ফিরল বল বয় সংস্কৃতি

এপ্রিল ২৭, ২০২৬

বাংলাদেশে ভারতের নতুন হাই কমিশনার দীনেশ ত্রিবেদী

এপ্রিল ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT