চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কলাবাগানে ২৫ লাখ টাকার নকল ওষুধ জব্দ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২০ অপরাহ্ন ১৬, ডিসেম্বর ২০২০
অপরাধ
A A

রাজধানীর কলাবাগান থানা এলাকার নিউ সুইস ফার্মা নামের একটি ফার্মেসি থেকে ২৫ লাখ টাকার নকল ও ভেজাল ওষুধ জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-২।

মেয়াদ উত্তীর্ণ ওষুধ এবং অনুমতি ব্যতীত বিদেশি ওষুধ বিক্রি করার দায়ে ফার্মেসিটি সীলগালা করা ছাড়াও কলাবাগান থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসুর পরিচালনায় এবং স্বাস্থ্য অধিদপ্তর ও ওষুধ প্রশাসনের সহায়তায় কলাবাগানের নিউ সুইস ফার্মা নামের ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে দেখা যায় যে, ফার্মেসিতে বিভিন্ন প্রকার ভেজাল, নকল, মানহীন, মেয়াদ উত্তীর্ণ ওষুধ ও অনুমতি ব্যতীত বিদেশি ওষুধ বিক্রি হচ্ছে এবং নিবন্ধনহীন গোডাউনে তাপমাত্রা নিয়ন্ত্রণ না করে ওষুধ সংরক্ষণ করে আসছে। অপরাধ প্রমাণিত হওয়ায় ফার্মেসিকে সীলগালা ও আনুমানিক ২৫ লাখ টাকা মূল্যের নকল ও ভেজাল ওষুধ জব্দ করা সহ ফার্মেসির মালিকের বিরুদ্ধে কলাবাগান থানায় নিয়মিত মামলা দায়ের করেছে র‌্যাব-২ এর ভ্রাম্যমাণ আদালত।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মো. আবদুল্লাহ আল মামুন বলেন, সম্প্রতি কিছু অসাধু ব্যবসায়ী অতি মুনাফা লাভের আসায় বিভিন্ন অনিবন্ধিত ফার্মেসিতে নামি-দামী ওষুধের নামে/বেনামে পরিচয় দিয়ে সাধারণ মানুষকে প্রতারিত করছে। এ ছাড়াও বিদেশী ওষুধ বিক্রির নাম করে সাধারণ ক্রেতাদের কাছ থেকে অধিক টাকা হাতিয়ে নিচ্ছে।

ভবিষ্যতেও র‌্যাব-২ এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলেও জানান তিনি।

Jui  Banner Campaign
ট্যাগ: নকল ওষুধর‌্যাব-২
শেয়ারTweetPin

সর্বশেষ

আচরণবিধি অমান্যের দায়ে চারজনের জরিমানা, প্রিজাইডিং অফিসার প্রত্যাহার

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ভোট দিয়েছেন ডা. জুবাইদা রহমান

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

দেশে আর পাতানো নির্বাচন হবে না: সিইসি

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা ঢাকা-১১ আসনে ভোট দিলেন

ফেব্রুয়ারি ১২, ২০২৬

নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী, দেশের মানুষ ষড়যন্ত্র রুখতে সক্ষম: তারেক রহমান

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT