চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কলসিন্দুরের ছোঁয়ায় আবারো বাংলাদেশের মেয়েরা চ্যাম্পিয়ন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১৮ অপরাহ্ণ ০১, মে ২০১৬
স্পোর্টস
A A

এএফসি অনূর্ধ্ব-১৪ আঞ্চলিক চ্যাম্পিয়নশিপ ফুটবলের ফাইনালে ভারতকে বিশাল ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে অপ্রতিরোধ্য বাংলাদেশের মেয়েরা।

রোববার তাজাকিস্তানের রাজধানী দুশানবে ভারতকে ৪-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে তহুরা-মনিকারা। গত বছর স্বাগতিক নেপালকে হারিয়ে এ চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশের মেয়েরা।

ফাইনালের এ ম্যাচে হ্যাটট্রিক করেছেন তহুরা খাতুন। অন্য গোলটি এসেছে আনুচং মোগিনির পা থেকে।

খেলার শুরু থেকেই ভারতীয় মেয়েদের রক্ষণে আক্রমণ শানাতে থাকে তহুরা-আনুচংরা। ম্যাচের প্রথম মিনিটেই বাংলাদেশকে লিড এনে দেয় তহুরা। এরপর ৩০ মিনিটের ব্যবধানে তা দ্বিগুণ করেন আনুচং।

দ্বিতীয়ার্ধেও আধিপত্য ধরে রাখে বাংলাদেশের মেয়েরা। ৫১ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে তহুরা, বাংলাদেশ এগিয়ে যান ৩-০ গোলে। ৬৩ মিনিটে তহুরা হ্যাটট্রিক পূরণ করলে স্কোরলাইন হয়ে যায় ৪-০। শেষ পর্যন্ত আর ম্যাচে ফিরতে পারেনি ভারতের মেয়েরা।

এর অাগে টুর্নামেন্টের প্রথম ম্যাচেও মারিয়ার জোড়া গোলে ভারতকে ৩-১ গোলে হারিয়ে ছিল বাংলাদেশ।

ওই ম্যাচসহ তিন ম্যাচে প্রতিপক্ষের জালে ২১ বার বল জড়িয়েছে বাংলাদেশের মেয়েরা। এরমধ্যে সেমিফাইনালে স্বাগতিক তাজিকিস্তানকে ৯-১ গোলে, ভারতকে ৩-১ গোলে এবং নেপালকে ৯-০ গোলে হারায় তারা।

একটি হ্যাটট্রিকসহ ওই তিন ম্যাচে সর্বাধিক ৬ গোল করেছেন তহুরা খাতুন। এক হ্যাটট্রিকসহ আনুচিংয়ের গোল সংখ্যা ৫টি। এছাড়াও প্রথম তিন ম্যাচে বাংলাদেশের হয়ে গোল করেছেন সানজিদা খাতুন, আখি, মারিয়া।

গতবার বাংলাদেশ যে চ্যাম্পিয়ন হয়েছিলো তাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার গ্রাম কলসিন্দুর মেয়েরা। ১৮ সদস্যের ওই দলে কলসিন্দুরই ছিলেন ১০ জন।

এবারের দলেও রয়েছেন কলসিন্দুর আট কন্যা। তাদের মধ্যে গোল পেয়েছেন আনুচিং, মারিয়া, মারজিয়া, সাজেদা এবং দুই হ্যাটট্রিক কন্যা তহুরা ও মনিকা।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

কালবৈশাখীর সঙ্গে এলো স্বস্তির বৃষ্টি

পরবর্তী

পুনের সংকট বাড়াল মিশেল মার্শ

পরবর্তী

পুনের সংকট বাড়াল মিশেল মার্শ

ন্যায্য মজুরির সঙ্গে নিরাপত্তাও চান শ্রমিকরা

সর্বশেষ

‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT