চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কলম্বিয়া কংগ্রেসে অনুমোদন পেল ফার্ক শান্তিচুক্তি

তানজীমা এলহাম বৃষ্টি তানজীমা এলহাম বৃষ্টি
১:৫৯ অপরাহ্ণ ০১, ডিসেম্বর ২০১৬
আন্তর্জাতিক
A A

কলম্বিয়া সরকার ও বিদ্রোহী দল ফার্কের মধ্যে একটি সংশোধিত শান্তিচুক্তিতে অবশেষে অনুমোদন দিয়েছে দেশটির কংগ্রেস। সিনেট শান্তি পরিকল্পনাটিতে সমর্থন দেয়ার একদিন পর হাউজ অব রিপ্রেজেন্টেটিভস সর্বসম্মতিক্রমে এতে অনুমোদন দিলো।

প্রেসিডেন্ট হুয়ান মানুয়েল সান্তোস এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছেন, ফার্ক যোদ্ধাদের ক্যাম্প ছেড়ে অস্ত্র সমর্পণের প্রক্রিয়া শুরু করার পথে এটি একটি ‘ঐতিহাসিক সমর্থন’।

নতুন এই চুক্তিটির লক্ষ্য হলো গত ৫০ বছরেরও বেশি সময় ধরে চলে আসা সশস্ত্র যুদ্ধের অবসান করা। এই যুদ্ধে মারা গেছে কমপক্ষে ২ লাখ ৬০ হাজার মানুষ।

Banglabid

এই চুক্তি অনুমোদনের পরবর্তী ধাপ হিসেবে ধীরে ধীরে ফার্ক বিদ্রোহীদেরকে আগামী ৬ মাস সময়ে ‘জঙ্গল ক্যাম্প’ থেকে একটি মধ্যবর্তী নিরাপদ এলাকায় স্থানান্তর করা হবে। একই সঙ্গে বিদ্রোহীরা শান্তিচুক্তির আওতায় সরকারের কাছে অস্ত্র জমা দেবে এবং বৈধ একটি রাজনৈতিক দল গঠন করবে।

বোগোটায় কংগ্রেসের সামনে শান্তিচুক্তির পক্ষে-বিপক্ষে মিছিল করে কলম্বিয়ার জনগণ
বোগোটায় কংগ্রেসের সামনে শান্তিচুক্তির পক্ষে-বিপক্ষে মিছিল করে কলম্বিয়ার জনগণ

ফার্ক বিদ্রোহীরা তাদের দখলকৃত এলাকাগুলো থেকে সরে যাওয়ার সঙ্গে সঙ্গে কলম্বিয়ান সেনাবাহিনী সেখানকার দখল নেবে, যেন মাদক ব্যবসায়ীরা সেসব এলাকায় ঘাঁটি স্থাপনের সুযোগ না পায়।

এর আগে ফার্কের সঙ্গে প্রস্তাবিত প্রথম শান্তিচুক্তিটি গত অক্টোবরে এক গণভোটে খুব অল্প ভোটের ব্যবধানে বাতিল হয়ে যায়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

সাব্বির-মিরাজের রাজশাহীর মুখোমুখি মুশফিক-নাফিসের বরিশাল

পরবর্তী

খালেদা জিয়া আদালতে

পরবর্তী

খালেদা জিয়া আদালতে

উবার চালু রাখতে ওবায়দুল কাদেরের নির্দেশ

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT