চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কলম্বিয়ায় ভূমিধসে নিহত দুই শতাধিক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫১ পূর্বাহ্ণ ০২, এপ্রিল ২০১৭
আন্তর্জাতিক
A A

দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ায় ভারী বৃষ্টিপাতে সৃষ্ট ভূমিধসে কমপক্ষে ২৫৪ জন মানুষের মৃত্যু হয়েছে। আহত হয়েছে প্রায় ৪শ’ মানুষ।

২শ’রও বেশি মানুষ এখনও নিখোঁজ। এ ঘটনার পর জরুরী অবস্থা জারি করেছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোস।

ভূমিধসের ঘটনা ঘটেছে  ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশেও। সেখানে মাটির নিচে চাপা পড়ে কমপক্ষে ৩৮ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে বলে বার্তা সংস্থা এপি’র বরাত দিয়ে জানিয়েছে ডেইলি মেইল। সেনাবাহিনীর একটি সূত্র এপিকে জানায়, ভূমিধসের সময় ৩৮ জনের মধ্যে ১৬ জন পাহাড়ের ঢালে আদাচাষের কাজ করছিল। আর বাকি ২২ জন ঘরের ভেতর ছিল।

Banglabid

দক্ষিণ-পশ্চিম কলম্বিয়ার পুতুমায়ো প্রদেশ। কয়েকদিনের ভারী বৃষ্টিপাতে স্থানীয় মোকোয়া নদীর পানি উপচে লোকালয়ে উঠে আসে। আকস্মিক বন্যার কারণে সৃষ্টি হয় কাদাপানি, আর তা থেকে ভূমিধস।

কলম্বিয়ায় বন্যা ও ভূমিধস

পুতুমায়ো প্রদেশের গভর্নর মিডিয়াকে জানিয়েছেন, কোনো জায়গা এমন আছে যেখানে গোটা এলাকাই ভূমিধসে তলিয়ে গেছে। এমনকি ছাদ পর্যন্ত কাদাপানির নিচে দেখা গেছে।

উদ্ধার কাজে সহায়তায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে এবং অনেক স্থানে রাস্তা ও ব্রিজ ভেসে যাওয়ায় উদ্ধার কাজ চালাতে বেগ পেতে হচ্ছে। কলম্বিয়ার এক সামরিক কর্মকর্তা জানিয়েছেন, স্থানীয় হাসপাতালগুলো আহতের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে।

ইন্দোনেশিয়ায়ও ভূমিধসে ব্যাপক প্রাণহানীর আশঙ্কা করা হচ্ছে
Reneta

ন্যাশনাল ডিজাস্টার ইউনিটের প্রধান কার্লোস ইভান মার্কেজ এক বিবৃতিতে জানিয়েছেন, দেড়শ’ সদস্যের একটি উদ্ধারকারী দলকে ভারী যন্ত্রপাতিসহ উদ্ধারকাজে লাগানো হয়েছে। এছাড়াও মোট ১১শ’ সেনা ও পুলিশ সদস্য উদ্ধারকাজে ব্যস্ত বলে জানিয়েছে বিবিসি।

ইন্দোনেশিয়ার পূর্ব জাভার পোনোরোগো এলাকায় ভারী বৃষ্টিপাতের পর শনিবার সকালে ভূমিধসে ৩০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। কাদামাটি সরিয়ে চলছে উদ্ধারকাজ।

আরও ভূমিধসের আশঙ্কায় লোকজনকে সরিয়ে নেয়া হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

ছবির সেটে ‘নো’ প্রসাধনী

পরবর্তী

এইচএসসি পরীক্ষা শুরু

পরবর্তী

এইচএসসি পরীক্ষা শুরু

ব্লগার রাজীব হায়দার হত্যা মামলার রায় আজ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী

আগস্ট ২০, ২০২৬
ছবি: বিএনপির মনোনীত রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাষ্ট্রপতি নির্বাচনের আগে যা জানিয়েছেন মির্জা ফখরুল

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গভবন থেকে বিদায় নিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন

আগস্ট ২০, ২০২৬

ব্যাচেলর ফ্ল্যাটে এবার রাফসান-সুনেরাহ!

আগস্ট ২০, ২০২৬

ভারতে খেলবে আর্জেন্টিনা-স্পেনকে টেক্কা দেয়া ভোজিনহার কেপ ভার্দে?

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT