চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কলম্বিয়ায় হোঁচট ব্রাজিলের

মাহবুব মোর্শেদ মাহবুব মোর্শেদ
৯:১৭ অপরাহ্ণ ১৭, জুন ২০১৫
স্পোর্টস
A A

আবারও ব্রাজিলিয়ানদের দু:খ স্বপ্নের নাম কলম্বিয়া। পেরুর সঙ্গে ২-১ গোলের জয়ে শুভ সূচনার পর কলম্বিয়ার বিপক্ষে হোঁচট খেয়েছে কার্লোস দুঙ্গার শিষ্যরা। ব্রাজিলের পরাজয়ের দিনে কলম্বিয়ানদের পক্ষে একমাত্র গোলটি করেন জেসন মুয়েলর।

মঞ্চটাই যেনো শুধুই আলাদা তাছাড়া বর্তমান প্রেক্ষাপট সেই ব্রাজিল বিশ্বকাপ’১৪ এর মতো। দেশের মাটিতে বিশ্বকাপে কলম্বিয়ার সাথেই কোয়ার্টার ফাইনালে আহত হয়ে বিশ্বকাপ যাত্রা শেষ হয় সেলেসাও স্বপ্ন সারথী নেইমারের। এর পরের ঘটনাতো সবার জানা। সেমিফাইনালে ১-৭ গোলের লজ্জ্বা নিয়ে মাঠ ছাড়তে হয়েছিলো স্কলারির শিষ্যদের।

বিশ্বকাপ পরবর্তি সময়ে দুঙ্গার অধীনে প্রথম কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে হারের স্বাদ পেলো ব্রাজিল।

Banglabid

ম্যাচের শুরু থেকেই প্রভাব বিস্তার করে খেলতে থাকা দুই দলের মধ্যে অবশ্য প্রথম সুযোগ পেয়েছিলো ব্রাজিলই। ২ মিনিটে উইলিয়ানের দুর্দান্ত শট স্থান করে নিতে পারেনি কলম্বিয়ার জাল। ফিরতি বলেই আক্রমণে যায় কলম্বিয়া। এডিন ভ্যালিন্সিয়ার বাড়ানো বল পান হামেস রদ্রিগেজ। তবে এ যাত্রায় ব্যর্থ তিনি।

এরপর আক্রমণ প্রতি-আক্রমণে খেলা জমে উঠলেও গোলের জন্য দর্শকদের অপেক্ষা করতে হয় ৩৬ মিনিট পর্যন্ত। কলম্বিয়ানদের পক্ষে গোল করেন জেসন মুয়েলর।

প্রথমার্ধে দুইদল গোলের চেষ্টা করে কেউই আর গোলের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেও ব্যর্থ হয় দুঙ্গার শিষ্যরা।

Reneta

তবে ৭৯ মিনিটে পরিস্কার গোলের সুযোগ পেয়েও বঞ্চিত হয় ব্রাজিল। কলম্বিয়ান ডিফেন্সের ভুলে ফাঁকা পোস্ট পেয়েও জাল খুঁজে পায়নি রবার্তো ফিরনিমো।

শেষ পর্যন্ত ব্রাজিল আর গোল না পেলে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে কলম্বিয়া।

হারের সঙ্গে ব্রাজিল দল ও সমর্থকদের জন্য আরো খারাপ হলো ম্যাচে লালকার্ড পেয়েছেন অধিনায়ক নেইমার। খেলার শেষ বাঁশি বাজার পর দু’দলের খেলোয়াড়রা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় কলম্বিয়ার জেসন মুরিলিয়াকে মাথা দিয়ে আঘাত করেন নেইমার। সঙ্গে সঙ্গে তাকে কালকার্ড দেখান রেফারি। এসময় কলম্বিয়ার কার্লোস বাকাকেও লালকার্ড দেখানো হয়।

লালকার্ড দেখায় দুই থেকে তিন ম্যাচ নিষিদ্ধ হতে পারেন নেইমার। সেটা হলে গ্রুপপর্বের শেষ ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে তাকে ছাড়াই মাঠে নামতে হবে ব্রাজিলকে। আর ব্রাজিল যদি কোয়ার্টার ফাইনালে উঠে সেই ম্যাচে নেইমারকে পাবে না তারা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোপা আমেরিকা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইতিহাস গড়ে ইংলিশদের জয়

পরবর্তী

সিংহের পর বাঘের থাবায় আরো একজনের মৃত্যু

পরবর্তী

সিংহের পর বাঘের থাবায় আরো একজনের মৃত্যু

লালকার্ড দেখে নিষিদ্ধ নেইমার

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT